Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে লড়াইয়ে টিকে থাকলো লিস্টার সিটি
খেলাধুলা ফুটবল

ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে লড়াইয়ে টিকে থাকলো লিস্টার সিটি

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 27, 20213 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থান ধরে রেখেছে লিস্টার সিটি। সোমবার ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত কেলেচি ইহেনাচোর দুর্দান্ত স্ট্রাইকে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

উইলফ্রিড জাহার গোলে ১২ মিনিটেই এগিয়ে গিয়েছিল প্যালেস। কিন্তু টিমোথি কাস্টাগনের গোলে বিরতির পরপরই সমতায় ফিরে লিস্টার। সেপ্টেম্বরের পর থেকে এটিই কাস্টাগনের প্রথম গোল। ম্যাচ শেষের ১০ মিনিট আগে নাইজেরিয়ান স্ট্রাইকার ইহেনাচোর শক্তিশালী শটে লিস্টারের টানা দ্বিতীয় জয় নিশ্চিত হয়।

এই জয়ে চতুর্থ স্থানে থাকা চেলসির থেকে চার পয়েন্ট এগিয়ে তৃতীয় স্থান সুসংহত করেছে লিস্টার। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার লড়াইয়ে টিকে থাকা লিস্টার পঞ্চম স্থানে থাকা ওয়েস্ট হ্যামকে পাঁচ পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলেছে।

লিস্টার বস ব্রেন্ডন রজার্স বলেছেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয় ছিল। গত নয় দিনে এটি আমাদের তৃতীয় ম্যাচ ছিল, যে কারনে ব্যস্ত সূচীতে খেলোয়াড়রাও বেশ পরিশ্রান্ত হয়ে পড়েছে। প্যালেস দারুন সংঘবদ্ধ ও গোছানো একটি দল। যে কারনে তাদের বিপক্ষে খেলাটা কখনই সহজ নয়। আমি মনে করি খেলোয়াড়রা আজ দারুন পারফর্ম করেছে। মানসিক ভাবে দৃঢ় থেকে ম্যাচের নিয়ন্ত্রন নেবার পাশাপাশি দুটি ভাল গোলও আদায় করে নিয়েছে।’

মৌসুম শেষ হতে আর মাত্র পাঁচ ম্যাচ বাকি রয়েছে। কিন্তু তার আগে এফএ কাপের ফাইনালিস্টরা তাদের গত মৌসুমের অর্জিত ৬২ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। ২০২০ মৌসুমের শেষ ভাগে হঠাৎ করেই ব্যর্থ হওয়ায় এবারের চ্যাম্পিয়ন্স লিগে খেলা হয়নি ফক্সেসের। কিন্তু রজার্সের দল শেষ পর্যন্ত তাদের কাঙ্খিত লক্ষ্যের দিকে ভালভাবেই এগিয়ে যাচ্ছে বলে অনুমান করা যায়।

লিস্টার বস আরো বলেছেন, ‘মৌসুমের শুরুতে আমরা এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা করেছি এবং এবার আমাদের একটাই লক্ষ্য ছিল গত বছরের ব্যর্থতা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা।’

ফেব্রুয়ারির আগ পর্যন্ত এবারের লিগে ইহেনাচো কোন গোল করতে পারেননি। কিন্তু তারপর থেকে তার দেয়া ১০ গোলের বেশী কেউ এখনো পর্যন্ত করতে পারেনি। ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার গত ৯ ম্যাচে সব ধরনের প্রতিযোগিতায় ১২ গোল করেছেন। ২০১৫-১৬ মৌসুমে ওডিওন ইগালোর ১৫ গোলের পর প্রথম নাইজেরিয়ান হিসেবে প্রিমিয়ার লিগের এক মৌসুমে ইহেনাচো দুই অঙ্কের কোটা পূরণ করতে সক্ষম হয়েছেন। রজার্স বলেছেন, ‘গত কয়েক মাস যাবত সে দুর্দান্ত খেলছে, কঠোর পরিশ্রম করছে। কিন্তু আজ ইহেনাচো যে গোলটি করেছে তা অতীতের সব গোলকে ছাড়িয়ে গেছে। এই ধরনের গোল বারবার দেখতে ইচ্ছে করে।’

ম্যাচের শুরু থেকেই লিস্টার চাপ সৃষ্টি করলেও কাউন্টার এ্যাটাক থেকে ১২ মিনিটে প্যালেসই প্রথম গোল পেয়েছে। শক্তিশালী এক চ্যালেঞ্জে ইফরি টিয়েলেমানসের কাছ থেকে বল ছিনিয়ে নেন ক্রিস্টিয়ান বেনটেকে। তার বাড়ানো পাস থেকে এবেরেচি ইজির এসিস্টে লিস্টারের অফসাইড ট্র্যাপকে ফাঁকি দিযে আইভরি কোস্টের ফরোয়ার্ড জাহা গোলরক্ষক কাসপার সিমিচেলকে পরাস্ত করেন। মৌসুমে এটি জাহার ১০ম গোল। একইসাথে ফক্সেসদের বিপক্ষে শেষ সাতটি ম্যাচে এটি জাহার ষষ্ঠ গোল।

৫০ মিনিটে যোগ্যতর দল হিসেবেই ম্যাচে সমতা ফেরায় লিস্টার। টিয়েলেমানসের লফটেড পাস থেকে ইহেনাচো দারুনভাবে বল নিয়ন্ত্রনে নিয়ে কাসটাগনেকে দিয়ে সমতা ফিরিয়েছেন। ভিসেন্টে গুয়াটতাকে পারস্ত করতে বেলজিয়ান এই উইং-ব্যাকের কার্লিং শটই যথেষ্ট ছিল। ৮০ মিনিটে ইভান্সের লম্বা পাস থেকে ইহেনাচো দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে দারুন এক শটে লিস্টারের জয় নিশ্চিত করেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

জুন 12, 2026
বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

জুন 12, 2026
বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

জুন 12, 2026
Latest News
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

Football

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, আর্জেন্টিনা-জার্মানির কয়টি করে

ডিআর কঙ্গো

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করে অবশেষে বিশ্বকাপ মঞ্চে ডিআর কঙ্গো

কোর্তোয়া

বিশ্বকাপের পর অবসর ভাবছেন বেলজিয়ামের কোর্তোয়া

আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট মার্তিনেস

ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa