
তবে দলে জায়গা পেতে হলে মাশরাফীকে এখন অন্যদের মতো প্রতিযোগিতা করেই আসতে হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর দলে মাশরাফীর চাহিদাও বদলাচ্ছে। বিসিবি সভাপতি সেই ইঙ্গিতই দিলেন। রবিবার (৮ মার্চ) বোর্ড সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন,
‘খেলোয়াড় হিসেবে প্রত্যেক খেলোয়াড়েরই একটা সময় থাকে। কখনো ফর্ম থাকে, কখনো ফর্ম থাকে না। বয়স একটা ফ্যাক্টর, অবসর একটা ফ্যাক্টর। ও খেলার মধ্যে থাকতে চাইলে ওয়েলকাম। কিন্তু অন্য খেলোয়াড়দের মতো তাকেও প্রতিযোগিতা করেই আসতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



