Advertisement

স্পোর্টস ডেস্ক : ইউরো বাছাই ও মূলপর্বে খেলার জন্য খেলোয়াড়দের ছেড়ে দেয়ার কারণে উয়েফার কাছ থেকে একটা লভ্যাংশ মেলে ইউরোপিয়ান ক্লাবগুলোর। করোনাভাইরাসের কারণে এবার সেটা হারাতে বসেছিল। ক্লাবগুলোর দুরবস্থার কথা চিন্তা করে আগেভাগেই ২০২০ ইউরোর লভ্যাংশ দিয়ে দিচ্ছে উয়েফা।

করোনাভাইরাসের কারণে একবছর পিছিয়েছে ২০২০ ইউরোর আসর। সে হিসেবে ক্লাবগুলোর লভ্যাংশ পাওয়ার কথা ২০২১ সালে। করোনা পরিস্থিতিতে ক্লাবগুলোর আর্থিক অবস্থা করুণ হওয়ায় ৫৫টি দেশের ৬৭৬ ক্লাবকে মোট ৭০ মিলিয়ন ইউরো অগ্রিম দিয়ে দিচ্ছে উয়েফা। সংস্থাটির কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত হয়েছে এমনই।

ইউরোপিয়ান প্লে-অফ পর্বে খেলতে হয়নি এমন ৩৯টি দেশের ক্লাবগুলোকে দেয়া হবে ৫০ মিলিয়ন ইউরো। প্লে-অফে খেলতে হয়েছে এমন ১৬টি দেশের ক্লাব পাবে ১৭.৭ মিলিয়ন ইউরো। যেসব ক্লাব হেমন্তের সময় খেলোয়াড়দের ছেড়েছে তাদের দেয়া হবে ২.৭ মিলিয়ন ইউরো।

যেসব ক্লাব ইউরো বাছাইপর্ব ও উয়েফা নেশন্স লিগের জন্য খেলোয়াড় ছেড়েছে তাদের দেয়া হবে ৭০ মিলিয়ন ইউরো। আর যে ক্লাবের খেলোয়াড়রা খেলবে ইউরোর মূলপর্বে তারা পাবে ১৩০ মিলিয়ন ইউরো।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এসব লভ্যাংশ প্রণোদনার মতো কাজ করবে বলে মনে করে উয়েফা। ২০১৮-২০ মৌসুমের মধ্যে বাছাইপর্ব ও নেশন্স লিগ খেলতে খেলোয়াড়দের ছাড়ায় ৩,২০০ ইউরো থেকে ৬ লাখ ৩২ হাজার ইউরো করে পাবে ক্লাবগুলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.