Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়
Bangladesh breaking news রাজনীতি

ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়

By Tarek HasanNovember 26, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও পুলিশ বিভাগের সংস্কারে দলীয় প্রস্তাব অনেকটা চূড়ান্ত করেছে বিএনপি। ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে দলটি। সেখানে বলা হয়েছে এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা—বিএনপি তাদের প্রস্তাবে এই তিন বিষয়কে গুরুত্ব দিচ্ছে।

ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়

Advertisement

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে নিজেদের লিখিত প্রস্তাব জমা দেয় দলটি।

এতে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া ও গণভোটের বিধান রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি।

সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা সংবিধান সংস্কার কমিশন প্রধানের কাছে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার বিষয়ে প্রস্তাবনা পেশ করেছি। সংবিধানের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি জায়গায় বিভিন্ন ধরনের প্রস্তাব, সংযোজনী ও সংশোধনীর প্রস্তাব করেছি। কমিশন আমাদের প্রস্তাবনা বিবেচনা করবেন আশা করি।

’
তিনি বলেন, ‘আমরা প্রস্তাবনার মূল অংশে, যেগুলো বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করে দেওয়ার মতো, যে সমস্ত বিধান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ এনেছিল, এগুলোসহ আর কিছু নতুন প্রস্তাব করেছি। সেই প্রস্তাবের মধ্যে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখেই আমরা প্রস্তাবনা দিয়েছি।’

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি। পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে আসীন হবেন না সেই বিধান রেখেছি।

গণমাধ্যম থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি: নাহিদ ইসলাম

আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান রাখার প্রস্তাব করেছি। জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি, অধস্তন আদালতগুলোর নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের হাতে থাকে এবং এটা যেন যথাযথভাবে নিয়ন্ত্রণ হয়।’
বিএনপির এই নেতা বলেন, ‘সব ক্ষেত্রেই যাতে ব্যালেন্স অব পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশে রাষ্ট্রের সমস্ত অঙ্গের মধ্যে। সংবিধান সংশোধনের বিষয়ে প্রস্তাব করেছি আমরা, যাতে গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয়, যাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়।’

সূত্র : কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026
জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

July 21, 2026
জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

July 21, 2026

Latest News

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

জামায়াত আমির

গণভোট না মানলে সরকারও মানা হবে না : জামায়াত আমির

মির্জা ফখরুল

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

Mirza

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa