Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেব: জিএম কাদের
রাজনীতি

ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেব: জিএম কাদের

By iNews DeskDecember 22, 20192 Mins Read

ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেব: জিএম কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দেশের নব্বই ভাগ মানুষের আশা পূরণ করেছেন। দেশের সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এরশাদ সংবিধানে যেভাবে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছেন তা দেশের অসাম্প্রদায়িক শাসন ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক নয়। এরশাদ মসজিদের উন্নয়নে যেমন বরাদ্দ দিয়েছেন, তেমনিভাবে মন্দির, গির্জা ও প্যাগোডাতে বরাদ্দ দিয়েছেন।

রোববার গুলশানে ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় ওলামা পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি এসব কথা বলেন।

সংগঠনের আহ্বায়ক ক্বারী হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে সম্মেলনে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, নবম সংসদে সংবিধানের অনেক সংশোধন হয়েছে, কিন্তু রাষ্ট্রধর্ম বিষয়ে কোনো সংশোধনী বা পরিবর্তন আনতে হয়নি।

তিনি বলেন, যারা অন্যায় ও অবিচার করে তারাই ইসলাম ও মুসলমানদের ভয় পায়। তাই বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর আঘাত আসছে। জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গেলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেয়ার ব্যবস্থা করে এরশাদের স্বপ্ন পূরণ করবে। জাতীয় পার্টি যাতে আগামী নির্বাচনে দেশের দায়িত্ব নিতে পারে এজন্য দেশের ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তৃতায় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, ইসলাম ছাড়া হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের ইসলামী মূল্যবোধের সরকার ব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষগুলো এক হলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠন করতে সমর্থ হবে। সব মতভেদ ভুলে ইসলামপন্থী আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, ওলামা পার্টির মাওলানা সাইখুল হাদিস, ড. আবুল কাইয়ুম আজাহারী, মাওলানা মোহাম্মদ এবিএম মোস্তফা কামাল চৌধুরী। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ নোমান, নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa