জুমবাংলা ডেস্ক: বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় যৌথভাবে প্রথম স্থানে আছে জাপান ও সিঙ্গাপুর। দেশ দুটির পাসপোর্ট হাতে থাকলে ১৮৯টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়।দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। অন্যদিকে ২০১৯ সালের শুরুতে ৯৭তম থাকলেও চার ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন ১০১ অবস্থানে।
বিশ্বের সব দেশের ভ্রমণের কাগজপত্রের সহজলভ্যতা ও ভিসাপ্রক্রিয়ার ঝামেলামুক্ত ভ্রমণ সুবিধা বিবেচনায় নিয়ে ত্রৈমাসিক প্রতিবেদন দেয় ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’। এবারের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০১ তম।

আগের তালিকায় বিশ্বের ১৯০টি দেশে ভ্রমণের সুযোগ নিয়ে তালিকায় প্রথম ছিলো জাপান। এবার দেশটির পাসপোর্টধারীরা ভিসা নিয়ে ঘুরতে পারবেন ১৮৯টি দেশ।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও আগের সময়ের চেয়ে উন্নত ভ্রমণসেবা দিচ্ছে। তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছে ডেনমার্ক, ইতালি ও লুক্সেমবার্গ। তবে যুক্তরাজ্যের অবস্থান নিচের দিকে। দেশটি এবার ষষ্ঠ অবস্থানে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



