
শামীম ওসমান বলেন, যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটি বরাদ্দ হলে ডিএনডির প্রকল্প হাতিরঝিলের চেয়েও মনোমুগ্ধকর করে গড়ে তোলা যাবে। এতে প্রায় ২০ লাখ মানুষ স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ ও আল বারাকা হাসপাতালে আইসিইউ বেড রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সব হাসপাতালে করোনা আক্রান্তদের সেবা দেয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু প্রো-অ্যাকটিভ হাসপাতাল এটাকে বাণিজ্য হিসেবে নিয়েছে। যদি আগামী সপ্তাহের মধ্যে এখানে করোনা রোগীদের সেবা দেয়া না হয় তাহলে আগামী সোমবার আমি সাংবাদিকদের নিয়ে সেখানে যাব। যা যা করা দরকার করব। নারায়ণগঞ্জবাসী চিকিৎসার অভাবে মরতে পারে না। মৃত্যু হলে কেউ বাঁচাতে পারবে না। চিকিৎসা পেলে অন্তত বলতে পারবে হায়াত ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



