Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘কয় টাকা দেয়ার জন্য রেডি… উপরে আল্লাহ, নিচে আমি’
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

‘কয় টাকা দেয়ার জন্য রেডি… উপরে আল্লাহ, নিচে আমি’

By Sazzad HossainOctober 1, 20192 Mins Read

image-89290-1569943371

রাবি প্রতিনিধি: অবৈধ আর্থিক লেনদেনের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রো-ভিসি অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার সাথে সাদিয়া নামের এক ছাত্রীর ৪৮ সেকেন্ডের একটি অডিও ফাঁস হয়েছে। তবে তার বক্তব্য এডিট করা হয়েছে বলে দাবি করেছেন উপ-উপাচার্য।

সোমবার রাতে এ ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়।

এপ্রসঙ্গে অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া মঙ্গলবার তার লিখিত বক্তব্যে বলেন, নুরুল হুদা দরিদ্র পরিবারের সন্তান। তার ছাত্র জীবনের শুরু থেকে আমি স্থানীয় অভিভাবক হিসেবে দেখভাল করছি। তার লেখাপড়ার চলমান রাখতে তাকে দুটি স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছিলাম।

Advertisement

তিনি বলেন, চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলে বিশ্বস্ত সূত্রে জানতে পারি হুদা চাকরি পেতে অসাধু কিছু ব্যক্তির কবলে পড়ে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছে। নীলফামারী জেলার সৈয়দপুরে ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার একটি স্লিপও আমাদের নজরে আসে। স্থানীয় অভিভাবক হিসেবে তার এহেন অসাধু কর্ম রোধকল্পে খোঁজ নেওয়ার জন্য তার স্ত্রীকে ফোন দিয়েছিলাম। কারণ হুদার স্ত্রীর বাড়ি সৈয়দপুরে। হুদার স্ত্রী সেসময় ব্যাংক লেনদেনের বিষয়টি স্বীকারও করে তবে বিস্তারিত বলতে রাজি হয়নি।

এছাড়া তার বক্তব্য এডিট করা হয়েছে বলেও দাবি করেন উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।

এদিকে ফাঁস হওয়া অডিও রেকর্ডে অধ্যাপক জাকারিয়াকে চাকরি প্রত্যাশী স্ত্রী সাদিয়াকে কত টাকা দিতে প্রস্তুত (রেডি) এমন প্রশ্ন করতে শোনা যায়। এছাড়াও কথোপকথনে উপ-উপাচার্য তাকে ‘ওপরে আল্লাহ তা’য়ালা আর নিচে আমি’ বলে আশ্বস্ত করতেও শোনা যায়।

পাঠকের জন্য অডিও রেকর্ডটির কথোপকথন তুলে ধরা হলো-

অধ্যাপক জাকারিয়া: হ্যাঁ, সাদিয়া। আমি প্রফেসর জাকারিয়া (চৌধুরী মোহাম্মদ জাকারিয়া), প্রো-ভাইস চ্যান্সেলর।

সাদিয়া: আসসালামু আলাইকুম স্যার।

অধ্যাপক জাকারিয়া: ওয়ালাইকুমুস সালাম। আচ্ছা মা, একটা কথা বলতো, আমার খুব শুনতে ইচ্ছা, তোমরা কয় টাকা দেয়ার জন্য রেডি।

সাদিয়া: স্যার, সত্যি কথা বলতে…

চৌধুরী জাকারিয়া: না না, সত্যি কথাই তো বলবা। উপরে আল্লাহ তায়ালা, নিচে আমি।

সাদিয়া: অবশ্যই, অবশ্যই। স্যার, আপনি যেহেতু তার অবস্থা জানেন, আরেকটা বিষয় এখানে স্যার, সেটা হচ্ছে, আপনি হুদার… মানে, এমনিতে সে কতটা স্ট্রিক্ট…, আপনি বোধ হয় এটাও জানেন স্যার, একটু রগচটা ছেলে।

চৌধুরী জাকারিয়া: আচ্ছা রাখো রাখো, এখান থেকে কথা বলা যাবে না। এর পর ফোন কেটে যায়.

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থী ছিলেন আইন বিভাগের ৩৪ ব্যাচের শিক্ষার্থী নুরুল হুদা। আর যার সাথে চৌধুরী জাকারিয়ার কথা হচ্ছে তিনি নুরুল হুদার স্ত্রী সাদিয়া। সাদিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষে পড়ছেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa