Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মিয়ানমারকে ৫০ হাজার রোহিঙ্গার নতুন তালিকা দিলো বাংলাদেশ
জাতীয়

মিয়ানমারকে ৫০ হাজার রোহিঙ্গার নতুন তালিকা দিলো বাংলাদেশ

By Saleh MohammadOctober 15, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রত্যাবাসন চুক্তির অংশ হিসেবে যাচাই-বাছাইয়ের জন্য মিয়ানমারের হাতে আরও ৫০ হাজার রোহিঙ্গার নতুন একটি তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ।

image-138207

Advertisement
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

দুপুরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ কে ডেকে পাঠিয়ে এই তালিকা হস্তান্তর করা হয়। মন্ত্রণালয়ের অনুবিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন এই তালিকা হস্তান্তর করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা মিয়ানমারের কাছে নতুন করে ৫০ হাজার রোহিঙ্গা শরণার্থীর তালিকা দিয়েছি।’

এ নিয়ে চতুর্থ দফায় মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দিল বাংলাদেশ। এর আগে গত ৩০ জুলাই মিয়ানমারের হাতে ২৫ হাজার রোহিঙ্গার নতুন একটি তালিকা দিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫৫ হাজার রোহিঙ্গা শরণার্থীর তালিকা মিয়ানমারকে দিয়েছে বাংলাদেশ। তবে নানা টালবাহানায় এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি প্রতিবেশী এই দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, মিয়ানমারকে দেওয়া এখন পর্যন্ত ৫৫ হাজার রোহিঙ্গার তালিকার মধ্যে দুই দফায় ১২ হাজারের মতো রোহিঙ্গার যাচাই-বাছাই হয়েছে। এরমধ্যে আট হাজার ৭০০ রোহিঙ্গাকে তারা তাদের নাগরিক হিসেবে মেনে নিয়েছে।

গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের আগস্ট থেকে কয়েক মাসে লাখ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময় আরও কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় কক্সবাজারে। সবমিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে। বারবার আশ্বাস দিয়েও রোহিঙ্গাদের ফিরিয়ে নিচ্ছে না মিয়ানমার। মানবিক কারণে আশ্রয় দিলেও এখন রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

June 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

June 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa