Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের
জাতীয় স্লাইডার

খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের

By Arif ArmanFebruary 23, 20262 Mins Read

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের

Advertisement

গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রস্তুতির কথা তুলে ধরা হয়েছে। সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণে একটি অগ্রগামী ও ভারসাম্যপূর্ণ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের অভিপ্রায় ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এটি ছিল তাঁর প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে তিনি জনমুখী সহযোগিতা জোরদার, পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনের পর ১২ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান এবং তাঁদের মধ্যে ফোনালাপও হয়। পরে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় এসে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং প্রধানমন্ত্রীর চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন।

প্রণয় ভার্মা বলেন, এসব যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে ভারত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    শামা ওবায়েদ

    শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

    July 16, 2026
    নতুন ভোটার

    নতুন ভোটার হওয়ার সুযোগ

    July 16, 2026
    সরকারি কর্মকর্তা

    সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

    July 16, 2026

    Latest News

    শামা ওবায়েদ

    শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

    নতুন ভোটার

    নতুন ভোটার হওয়ার সুযোগ

    সরকারি কর্মকর্তা

    সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

    ইসি

    খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

    Salman F Rahman

    চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

    Atok

    জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

    সেনাপ্রধান

    দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

    ডিএমপি

    জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

    হাইকোর্ট

    তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

    জ্বালানি তেলের মজুত

    জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa