Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা খাবার খেয়ে অসুস্থ ২৫ সাংবাদিক, দ্রুত ব্যবস্থা নিলো বিসিবি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

খাবার খেয়ে অসুস্থ ২৫ সাংবাদিক, দ্রুত ব্যবস্থা নিলো বিসিবি

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 14, 20192 Mins Read

খাবার খেয়ে অসুস্থ ২৫ সাংবাদিক, দ্রুত ব্যবস্থা নিলো বিসিবি

Advertisement

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সরবরাহ করা দুপুরের লাঞ্চ ও সন্ধ্যার নাস্তা খেয়ে অসুস্থ হয়ে পড়েন ২৫ সাংবাদিকসহ অন্তত ৩০ জন। বমি, পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে বাথরুমে অজ্ঞান হয়ে পড়েন দুজন সাংবাদিক। অসুস্থ হয়ে পড়েন বিসিবির মিডিয়া বিভাগে কর্মরত কয়েকজন কর্মীও।

এমন ঘটনার পর খাবার সরবরাহকারী রেস্টুরেন্ট সেভেন হিলের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। গুরুতর এই সমস্যা সমাধান করতে বেশি সময় নেয়নি বিসিবি। এখন থেকে ঢাকা ক্লাব থেকে আসবে সাংবাদিকদের দুপুরের এবং সন্ধ্যার নাস্তা।

বিসিবি সভাপতি শনিবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। শনিবারই সন্ধ্যার নাস্তায় পরিবর্তন এনেছে বিসিবি।

নাজমুল হাসান বলেন, ‘এটা আমি শুনেছি। আমি শুনলাম যেখান থেকে খাবার আসে সেখান থেকে সব সময়ই খাবার আসে। মানে জায়গাটা খারাপ না। কোনো না কোনো কারণে সমস্যা হয়েছে। প্যাকেটে যেহেতু দেওয়া হয়, প্যাকেট যদি অনেকক্ষণ থাকে তখন সমস্যা হয়। এটা তো ওরা ১২টার মধ্যে পৌঁছে দেয়। কেউ যদি এখন ৩-৪ টার দিকে খেতে যায়, তাহলে তো এখানে সমস্যা হতেই পারে। ওই জায়গাটা চেঞ্জ করতে বলা হয়েছে। ঢাকার ওয়ান অফ দ্যা বেস্ট হলো ঢাকা ক্লাব। ঢাকা ক্লাব থেকে খাবার আসবে।’

‘প্যাকেটে দিলে যেহেতু সমস্যা হয় আমরা বলেছি প্রেসিডেন্ট বক্সে যেমন দেয়, সে রকম বুফে সিস্টেমে সার্ভ করা হবে। আমাকে জানালো অনেকে নাকি লাঞ্চই করে চারটার দিকে। ওটা তখন হবে না আরকি। আপনাদের টাইম ফিক্স করে দেওয়া হবে, কারণ খাবার তো আর অতক্ষণ রেখে দেওয়া যাবে না বুফেতে। টাইম ফিক্স করা থাকবে ১ টা থেকে ৩ টা পর্যন্ত বা সাড়ে ১২ টা থেকে ৩ টা পর্যন্ত। প্রেসিডেন্ট বক্সে ঢাকা ক্লাব থেকে খাবার আসে। এখানেও আসবে, এবং আমরা বলেছি বুফে সার্ভ করবে।’

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম প্রেসবক্সে এসে পুরো ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন। একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়ায় তারাও উদ্বিগ্ন। তিনি বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক এবং বিব্রতকরও বটে।’

সেভেনহিল রেস্টুরেন্টের ম্যানেজার শাহাবুদ্দিন আহমেদ উৎপল জানান, তাদের কাছে অভিযোগ দিয়েছে বিসিবি। তিনি বলেন, ‘বিসিবির কাছ থেকে খাবার নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা আমাদের খাদ্য তৈরি করা কমিটি নিয়ে বৈঠক করব। কেন, কী কারণে এমনটি হচ্ছে জানার চেষ্টা করব।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026

Latest News

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa