
বুধবার (১ এপ্রিল) বিকালে পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় একশত কর্মহীন মানুষ ও ভিক্ষুকদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।
জানা গেছে, ক.রোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে জেলা প্রশাসক এসএম ফেরদৌসের নির্দেশে ইউএনও রুনা লায়লা উপজেলার কর্মহীন অভাবী মানুষ ও ভিক্ষুকদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন ও তাদের হাতে সরকারি খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। এরই অংশ হিসেবে বুধবার বিকালে পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লার একশত কর্মহীন, দুস্থ মানুষ ও ভিক্ষুকদের বাড়িতে গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজী মশুর ডাল ও একটি খারযুক্ত সাবান রয়েছে।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা উপস্থিত ছিলেন।
ইউএনও রুনা লায়লা বলেন, প্রাথমিক ভাবে উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কর্মহীন ও ভিক্ষুকদের মাঝে ২০ টন চাউল ও ১ লাখ টাকার আলু, ডাল ও পিয়াজ ও সাবান বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বরাদ্ধের পরিমান ও সাহায্য প্রার্থীর পরিধি বাড়ানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



