Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বের করার প্রক্রিয়া চলছে
জাতীয় স্লাইডার

খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বের করার প্রক্রিয়া চলছে

By Hasan MajorMar 25, 2020, 3:59 PM Asia/DhakaUpdated:Mar 25, 2020, 3:59 PM Asia/Dhaka2 Mins Read

Advertisement

নিজস্ব প্রতিবেদক: সরকারের দেওয়া দুই শর্তের ভিত্তিতে আজ বেলা তিনটার কিছুক্ষণ পর মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে বের করার প্রক্রিয়া চলছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান, বেলা ৩টা পাঁচ মিনিটের দিকে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়ার পর তাঁকে নিয়ে গুলশানের বাসভবনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে তাঁর ব্যক্তিগত জিনিসপত্র হাসপাতাল থেকে বের করা হয়েছে।

খালেদা জিয়াকে গ্রহণ করার জন্য তাঁর ভাই শামীম ইস্কান্দারসহ পরিবারের অন্যান্য সদস্যরা এবং বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর হাসপাতালে অবস্থান করছেন। বিএসএমএমইউ’র কেবিন ব্লকের ২ নম্বর গেইটের সামনে খালেদা জিয়াকে বহনকারী গাড়িও প্রস্তুত রয়েছে।

এদিকে, খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য সেখানে জড়ো হয়েছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও। তাদের ভিড় সরাতে হিমসিম খাচ্ছেন নেতৃবৃন্দ। যদিও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্কতার অংশ হিসেবে সেখানে কর্মী-সমর্থকদের ভিড় না করতে নির্দেশ দেওয়া হয় দলের শীর্ষ পর্যায় থেকে। কিন্তু সেই নির্দেশ অনেকেই মানছেন না। তবে যারা তার কাছাকাছি থাকবেন তাদেরকে প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষাব্যবস্থা নিয়ে যেতে হচ্ছে।

এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দারের জিম্মায় কিছুক্ষণের মধ্যেই মুক্তি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দুটি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। এক ঢাকার নিজ বাসায় তার চিকিৎসাসেবা নিতে হবে ও দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন না। জিওতে (গর্ভমেন্ট অর্ডা) স্বাক্ষর হয়ে গেছে। আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, সেটা সম্পন্ন হলে খালেদা জিয়াকে ছাড়া হবে।

মঙ্গলবার বিকালে হঠাৎ করেই ডাকা সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে মুক্তির বিষয়ে সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই শর্তে তাকে মুক্তি দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না- এমন শর্তে তাকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
উপহার

ঈদুল আজহায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

May 24, 2026, 10:37 PM Asia/Dhaka
ঈদের ছুটিতেও রাত ব্যাংক খোলা

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

May 24, 2026, 10:35 PM Asia/Dhaka
মহাখালী বাস টার্মিনাল

ঈদযাত্রা শুরু, মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভি-ড় বাড়ছে

May 24, 2026, 10:25 PM Asia/Dhaka
Latest News
উপহার

ঈদুল আজহায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

ঈদের ছুটিতেও রাত ব্যাংক খোলা

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

মহাখালী বাস টার্মিনাল

ঈদযাত্রা শুরু, মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভি-ড় বাড়ছে

নতুন পে-স্কেল

নতুন পে-স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে

ভারতীয় ভিসা সেন্টার

২৭ মে থেকে বন্ধ থাকবে সব ভারতীয় ভিসা সেন্টার

রাতেই ঝড় হতে পারে ১০ জেলায়

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

EC

নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় ২১ প্রার্থীকে ইসির হুঁশিয়ারি

১৬ শিশু

হামের উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেলো আরও ১৬ শিশুর

বিদেশি জাতের গরু

মানিকের ওজন ১ টন, রতনের ৯৫০ কেজি

Golam

বাজেটে সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরতে হবে : মিয়া গোলাম পরওয়ার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp