
অবশেষে ২ বছর ১ মাস ১৬ দিনের বন্দী জীবন থেকে মুক্তি পেয়ে গতকাল খালেদা জিয়া যখন হাসপাতাল ছেড়ে গুলশানের বাসায় ফেরেন, তখনো তার পাশে ছিল ‘বিশ্বস্ত’ ফাতেমা।
কেবলমাত্র এইসব সময়েই নয়, অতীতে নানা রাজনৈতিক প্রেক্ষাপটেও ছায়ার মত খালেদা জিয়ার পাশে থেকেছেন এই ফাতেমা। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ‘মার্চ ফর ডেমোক্রেসির’ ডাক দিয়ে বাসা থেকে বের হতে গেলে পুলিশ যখন তাকে বাধা দেয় তখনো খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা। এছাড়া ২০১৫ সালের শুরুতে টানা ৯২ দিন গুলশানের দলীয় কার্যালয়ে খালেদা জিয়া অবস্থানকালে তার সঙ্গী ছিলেন ফাতেমা।
আর দীর্ঘ দিন পাশে থেকে বিএনপি চেয়ারপারসনের দৈনন্দিন প্রয়োজনগুলো দেখভাল করা ফাতেমা খালেদা জিয়ার সঙ্গে এর আগে দেশের বাইরে গিয়েছেন। ব্যাক্তি জীবনে নিজেকে খালেদা জিয়ার প্রতি নিবেদিত ফাতেমার একমাত্র ছেলে তার নানা-নানীর সাথে ঢাকায়ই থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



