জুমবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার বিষয়ে বিএসএমএমইউ’র প্রতিবেদন হাইকোর্টে। সকালে স্বাস্থ্যের অবস্থা জানিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Advertisement
রবিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহুরুল হকের হাইকোর্ট বেঞ্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট দিতে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। আদালত জানিয়েছিলেন বুধবার মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন আবেদন ওপর শুনানি হবে।
গত ১৯ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন উপস্থাপন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



