hp2crzqr41Q7l0Hh8I6aeVxeHNlPYO8jXC5bUAiO

Advertisement

জুমবাংলা ডেস্ক : বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়া জামিন পেলে চিকিৎসার জন্য বিদেশে যেতে রাজি বলে মঙ্গলবার জানিয়েছেন দলটির সংসদ সদস্য হারুনুর রশীদ।

তিনি বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিজ দলের আরও দুই সংসদ সদস্যকে নিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ‘ওনার (খালেদা) অসুখের জন্য অবিলম্বে বিদেশে বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসা দরকার। তাকে জামিন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত না করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই।’

চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশে যেতে চান কি না- এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘তিনি চিকিৎসার সুযোগ পেলে অবশ্যই বিদেশে যাবেন। তিনি আজ জামিন পেলে, কাল বিদেশ যাবেন।’

হারুন আরও বলেন, এখন খালেদা জিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার হবে তার চিকিৎসা এবং তার বর্তমান শারীরিক যে অবস্থা তাতে সুচিকিৎসার জন্য তেমন বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশে নেই।

তিনি বলেন, বিএনপি প্রধানকে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ থেকে কেন সরকার বঞ্চিত করছে তা মানুষ জানতে চায়।

বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সাত্তার ও আমিনুল ইসলামকে সাথে নিয়ে হারুন বিকাল সাড়ে ৪টার দিকে বিএসএমএমইউতে যান এবং এক ঘণ্টাব্যাপী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন।

খালেদা জিয়া ১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন। খবর-ইউএনবি’র

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.