Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home স্লাইডার খালে গোসল করানো হবে জনপ্রতিনিধিদের: জামায়াত আমির
জাতীয় স্লাইডার

খালে গোসল করানো হবে জনপ্রতিনিধিদের: জামায়াত আমির

By Arif ArmanJan 26, 2026, 9:02 AM Asia/Dhaka3 Mins Read
Advertisement

খালে গোসল করানো হবেদেশের সব নদী, খাল-বিল রক্ষায় জনপ্রতিনিধিদের বছরে চারবার নদী ও খাল-বিলে গোসল করানো হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, কোনো মেয়র, এমপি, কমিশনার, চেয়ারম্যান বা মেম্বার ক্ষমতার প্রভাবে নদী, খাল-বিল দখল করতে পারবেন না। ময়লার ভাগাড়ে পরিণত করতে পারবেন না। যদি করেন তাকে ময়লার ভাগাড়েই গোসল করতে হবে।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর ঢাকা-৪, ঢাকা-৫ ও ঢাকা-৬ আসনে পৃথক তিনটি ১১-দলীয় জোট সমর্থিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরব: তারেক রহমান

জামায়াত আমির এ সময় ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনের মো. কামাল হোসেন, ঢাকা-৬ আসনের ডা. আবদুল মান্নান, ঢাকা-৭ আসনের জামায়াত প্রার্থী হাফেজ হাজি মো. এনায়েত উল্লাহর হাতে দাঁড়িপাল্লা ও ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন।

এ সময় তিনি দাঁড়িপাল্লা ও শাপলা কলির প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি- ‘না’ মানে গোলামি। জামায়াত আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদের কবল থেকে জাতিকে মুক্ত করতে যাত্রাবাড়ী অঞ্চলের মানুষ সর্বোচ্চ ত্যাগ শিকার করেছে। এ অঞ্চল শহীদের রক্তে রঞ্জিত। এ অঞ্চলের দায় রাষ্ট্রকেই শোধ করতে হবে। আমাদের প্রার্থীরা আপনাদের সামনে নিজ-নিজ এলাকার যেই সমস্যাগুলো তুলে ধরেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান করা হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ একজন নাগরিক অপরাধের জন্য যেই শাস্তি পাবেন, প্রেসিডেন্টও অপরাধ করলে একই শাস্তি পাবেন। বিচারের ক্ষেত্রে শুধু অপরাধ বিবেচ্য বিষয় হবে। অপরাধ করলে কেউ ছাড় পাবে না। জামায়াত আমির বলেন, জনপ্রতিনিধির নামে জনগণকে শোষণ করার দিন শেষ। জনপ্রতিনিধিদের শাসক নয়, সেবক হতে হবে। জনগণের টাকায় দেশ চললে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে প্রতি ছয় মাস পর পর জনপ্রতিনিধিদের জনগণের মুখোমুখি হতে হবে। এ সময় জনগণের জন্য তারা কী কী কাজ করেছেন এবং পরবর্তী ছয় মাসে কী কী কাজ করবেন- তার হিসাব জনগণকে দিতে হবে।

তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থা নিয়ে প্রতিটি সরকার চরম অবহেলা করেছে। কওমি মাদ্রাসার সিনিয়র লেভেলের সনদের স্বীকৃতি দেওয়া হলেও নিচের দিকের কোনো সনদের স্বীকৃতি দেওয়া হয়নি। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কওমি মাদ্রাসার সর্বস্তরের সনদের স্বীকৃতি দেওয়া হবে।

জামায়াত আমিরের আজকের কর্মসূচি : দলীয় সূত্র জানিয়েছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান আজ সকাল ১০টায় কুষ্টিয়া যাবেন। তিনি দুপুর ১২টায় মেহেরপুরের জনসভায় বক্তব্য রাখবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গার জনসভায় ও সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহের নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় যশোরের জনসভায়, দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরার জনসভায়, বেলা সাড়ে ৩টায় খুলনায় ও সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটের জনসভায় ভাষণ দেবেন। পরদিন বুধবার জামায়াত আমির যাবেন জামালপুরে, সেখানে সকাল ১০টায় বক্তব্য রাখবেন জনসভায়। শেরপুরের জনসভায় বক্তব্য রাখবেন দুপুর ১২টায় এবং ময়মনসিংহে জনসভায় বক্তব্য রাখবেন বিকাল সাড়ে ৪টায়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with ZoomBangla iNews, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    বাংলাদেশ নৌবাহিনী

    নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নাবিক

    May 21, 2026, 1:15 PM Asia/Dhaka
    নিরাপদ বাংলাদেশ

    আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: মির্জা ফখরুল

    May 21, 2026, 11:39 AM Asia/Dhaka
    ট্রেনের টিকিট

    ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

    May 21, 2026, 11:31 AM Asia/Dhaka
    Latest News
    বাংলাদেশ নৌবাহিনী

    নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নাবিক

    নিরাপদ বাংলাদেশ

    আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: মির্জা ফখরুল

    ট্রেনের টিকিট

    ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

    ঝড়

    দেশের আট অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

    বজ্রসহ বৃষ্টি

    সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

    নতুন তদারকি

    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

    প্রধানমন্ত্রী হতে চান

    ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

    গলা কেটে হত্যা

    ঘরে ঢুকে গৃহবধূকে গ” লা কে” টে হ” ত্যা

    নবম পে-স্কেল

    নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে আজ, জুলাই থেকেই বাস্তবায়ন

    দাফন

    দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

     

    ZoomBangla iNews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    TelegramXWhatsApp