Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় খাল দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিএনসিসি মেয়রের
জাতীয় রাজনীতি

খাল দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিএনসিসি মেয়রের

By Bhuiyan Md TomalJune 24, 20242 Mins Read

খাল দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিএনসিসি মেয়রের

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যারা শহরকে ভালোবাসে না, যারা শহরের মানুষকে ভালোবাসে না তারাই খাল দখল করে, মাঠ দখল করে। আজকে আমাদের সময় এসেছে এই সমস্ত দখলবাজদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার।

সোমবার (২৪ জুন) রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে আওয়ামী লীগের ৭৫তম (প্লাটিনাম জুবিলি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, অবৈধভাবে জনগণের সম্পত্তি যারা দখল করে তারা গণমানুষের শত্রু। যে কোনো মূল্যে তাদের রুখে দিতে হবে। আর নয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা আজীবন অপরাধী হয়ে থাকব।

তিনি বলেন, যেখানেই অবৈধ দখল সেখানেই আমরা ছুটে যাব। সাধারণ মানুষ এগিয়ে আসলে কারও সাধ্য নাই দখল করে ঠিক থাকবে। জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি।

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন পতাকা, একটি সার্বভৌম মানচিত্র দেওয়ার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। জনগণের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। অথচ নিজের স্বার্থের জন্য আমরা কত কি না করি।

তিনি জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা গ্রহণের কথা উল্লেখ করেন। এ সময় তিনি বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের অবদান তুলে ধরেন।

সংস্কৃতি অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাসিনা বারী চৌধুরী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কাউন্সিলরবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগীতশিল্পী ঐশী, ইমরান, ভজনক্ষ্যাপা সংগীত পরিবেশন করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
শাহে আলম

স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না : শাহে আলম

July 9, 2026
প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

July 9, 2026
Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

July 9, 2026

Latest News

শাহে আলম

স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না : শাহে আলম

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

আ.লীগের বিচার

আ.লীগের বিচার যে আইনে, হতে পারে নিষিদ্ধ

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa