Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় খুলনার আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে খুশি গৃহহীন পরিবারগুলো
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

খুলনার আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে খুশি গৃহহীন পরিবারগুলো

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 4, 20193 Mins Read

শেখ দিদারুল আলম, ইউএনবি: কৃষিকাজ ও পানের বরজে দৈনিক মজুরিভিত্তিক কাজ করেন খুলনার রূপসা উপজেলার তালতলা গ্রামের মলয় দাস। ‘জমি আছে ঘর নাই প্রকল্পে’ ঘর পেয়ে খুশি তিনি।

খুলনার আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে খুশি গৃহহীন পরিবারগুলো

Advertisement

শুধু মলয় দাসই নন, বাড়ি না হলেও অন্তত একটু দেয়ালের ঘরে থাকতে পেরে খুশি ওই গ্রামের বরুণ হালদার, কাজদিয়া গ্রামের নবকুমার সেনসহ অনেকে।

এক লাখ টাকার মধ্যে যে ঘর দেয়ার কথা ছিল তার নকশা ছিল শুধুমাত্র টিনশেডের। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমানের উদ্ভাবনী প্রক্রিয়ার মাধ্যমে সেটিকে করা হয় সেমিপাকা ঘর।

ডিজাইন পরিবর্তন করে ঘরের মধ্যেই টয়লেট স্থাপন করার মধ্য দিয়ে অন্তত অন্ধকার রাতে ঝুঁকি নিয়ে আর বাইরে যেতে হবে না সেখানকার মানুষগুলোকে।

এভাবেই রূপসাসহ খুলনা জেলার আটটি উপজেলায় এগিয়ে চলেছে আশ্রয়ণ প্রকল্পের কর্মসূচি। যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশটি উদ্যোগের মধ্যে অন্যতম।

জেলার ফুলতলা বাদে বাকি আটটি উপজেলায় ‘জমি আছে ঘর নাই’, ‘জমিও নাই ঘরও নাই’, এবং ‘গুচ্ছগ্রাম’ এ তিন ধরনের আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

খুলনা জেলা প্রশাসনের তথ্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, জেলায় আশ্রয়ণ প্রকল্পে ১৭টি আশ্রয়ণে ১৪৫টি ব্যারাকে বর্তমানে এক হাজার ১৯৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। আশ্রয়ণ (ফেইজ-২) প্রকল্পে ২২টি আশ্রয়ণে ১৭৪টি ব্যারাকে বর্তমানে এক হাজার ৫০৫টি পরিবার পুনর্বাসিত হয়েছে। আর আশ্রয়ণ-২ প্রকল্পে পাঁচটি আশ্রয়ণে ৮৯টি ব্যারাকে পুনর্বাসিত হয়েছে ৩৮৭টি পরিবার।

তিনি আরও জানান, খুলনা জেলায় ৪৪টি আশ্রয়ণ প্রকল্পে ৪০৮টি ব্যারাকে বর্তমানে তিন হাজার ৮৫টি পরিবার রয়েছে। তবে খালি আছে ৫৫০টি ইউনিট।

অপরদিকে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি জানান, খুলনার আটটি উপজেলায় মোট ২৭টি আশ্রয়ণ কেন্দ্র রয়েছে। এ বছরের এপ্রিল মাসে এসব আশ্রয়ণ প্রকল্পে ১৫ লাখ ২১ হাজার ৫শ’ টাকা, আশ্রয়ণ প্রকল্প (ফেইজ-২) এক কোটি ১৮ লাখ ৩০ হাজার এবং আশ্রয়ণ-২ প্রকল্পে ৫২ লাখ টাকা ঋণ বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিপন্ন মানুষের আশ্রয় ও আবাসন নিশ্চিত করা, ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণই আশ্রয়ণ প্রকল্পের মূল উদ্দেশ্য।

রূপসা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াসুর রহমান বলেন, এক লাখ টাকা করে যে বাজেট সরকার থেকে দেয়া হয়েছে তা দিয়েই নির্দিষ্ট ডিজাইনের বাইরে গিয়ে কিছু একটা ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে রূপসা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো তৈরি করার ক্ষেত্রে।

তিনি আরও বলেন, সমাজের হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোর এটিই সর্বোৎকৃষ্ট সুযোগ। এই সুযোগটি কাজে লাগানোর জন্যই টিনের বেড়ার পরিবর্তে দেয়াল দেয়া এবং সংযুক্ত টয়লেট করার পরিকল্পনা হাতে নেয়া হয়। যেটি ইতোমধ্যেই অনেকের কাছে ব্যতিক্রমী উদ্ভাবন বলেও প্রতীয়মান হয়েছে। যে কারণে দেশের বিভিন্ন এলাকার উপজেলা নির্বাহী অফিসাররা এসে দেখে এর আদলে তাদের উপজেলাতেও ঘর তৈরির উদ্যোগ নিয়েছেন। এটি তার জন্য একটি বড় প্রাপ্তি বলেই তিনি মনে করেন।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজ-আল-আসাদ বলেন, উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ৮৪৮টি পরিবারকে পুনর্বাসিত করা হয়। এর মধ্যে প্রথম ফেইজে ৭২টি, দ্বিতীয় ফেইজে ৬৭টি এবং তৃতীয় ফেইজে ৭০৩টি পরিবার রয়েছে।

দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ বলেন, উপজেলায় ফেইজ-২ এর আওতায় একশ পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। গুচ্ছগ্রামে ১৭০টি ঘর দেয়া ছাড়াও আরও একশ’ পরিবারকে ঘর দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে।

এভাবেই খুলনার নয়টির মধ্যে আটটি উপজেলায় আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের ফলে দরিদ্র মানুষগুলো খুঁজে পাচ্ছেন তাদের বসবাসের ঠিকানা। এজন্য আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা এর উদ্যোক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa