Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
জাতীয়

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

By Shamim RezaJuly 16, 20265 Mins Read

আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ঋণখেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করার বিধান আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন বিধিমালায় বিষয়টি আনা হবে।

ইসি

Advertisement

এছাড়া আইন সংশোধনের জন্যও সরকারকে প্রস্তাব দিচ্ছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন করে থাকে কমিশন।

আইন করে দেয় সরকার। আর নির্বাচন বিধিমালা ও নির্বাচনী আচরণ বিধিমালা প্রণয়ন করে ইসি।

জাতীয় সংসদ নির্বাচনের মতো বর্তমানে সিটি করপোরেশন আইন ও সিটি করপোরেশন নির্বাচন বিধিমালায় কেবল ঋণখেলাপির জামিনদারকে অযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইন ও নির্বাচন বিধিমালায় বিষয়টি নেই।

তাই অন্যগুলোতে একই রকম বিধি-বিধান আনার কথা ভাবা হচ্ছে।

সূত্রগুলো জানিয়েছে, অনেকেই নিজ নামে প্রতিষ্ঠান গড়েন না। অনেকেই ঋণও অন্যের নামে নেন। সংশ্লিষ্টরা প্রার্থী হলেও তাদের খেলাপি হিসেবে ধরা যায় না। তাই জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইনে বিষয়টি অন্তর্ভুক্ত থাকলে ভালো হতো। কেননা, আইন নির্বাচন কমিশন করতে পারে না। কমিশন কেবল সরকারকে চিঠি লিখতে পারে। তাই নির্বাচন বিধিমালায় বিষয়টি কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, সেটিই খতিয়ে দেখা হচ্ছে। কেননা, বিধিমালা প্রণয়ন সংশোধনের এখতিয়ার কমিশনের রয়েছে। এছাড়া আইন সংশোধনের প্রস্তাবও দেওয়া হবে।

সিটি করপোরেশন
স্থানীয় এই সরকারের আইনের ৯(১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রার্থী হিসেবে অযোগ্য হবেন যদি “…(ঝ) বসবাসের নিমিত্ত গৃহ-নির্মাণের জন্য কোন ব্যাংক হইতে গৃহীত ঋণ ব্যতীত, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখে তদকর্তৃক কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে গৃহীত কোন ঋণ বা উহার কোন কিস্তি পরিশোধে খেলাপি হইয়া থাকেন; (ঞ) এমন কোন কোম্পানির পরিচালক বা ফার্মের অংশীদার হন, যাহা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে গৃহীত কোন ঋণ বা উহার কোন কিস্তি পরিশোধে, মনোনয়নপত্র জমা দেয়ার তারিখে খেলাপি হইয়াছে।”

আইনে এই ধারা দুটির ব্যাখ্যায় বলা হয়েছে, “ঋণখেলাপি অর্থে ঋণ গ্রহীতা ছাড়াও বন্ধকদাতা বা জামিনদার, যিনি বা যাহাদের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বা ফার্ম Banker’s Book of Account এ ঋণ খেলাপি হিসাবে চিহ্নিত আছে তাহাদেরকেও বোঝা হবে।”

জেলা পরিষদ
জেলা পরিষদ আইনে বলা হয়েছে, কোনো বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত কোনে ঋণ মেয়াদোত্তীর্ণ অবস্থায় অনাদায়ী থাকলে, সংশ্লিষ্ট ব্যক্তি প্রার্থী হিসেবে অযোগ্য হবেন।

উপজেলা পরিষদ
এই সরকার প্রতিষ্ঠান আইনের ৮(১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রার্থী হিসেবে অযোগ্য হবেন যদি “…(ঞ) মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে গৃহীত কোন ঋণ মেয়াদোত্তীর্ণ অবস্থায় অনাদায়ী রাখেন; তবে শর্ত থাকে যে, কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে গৃহীত নিজস্ব বসবাসের নিমিত্ত গৃহ-নির্মাণ অথবা ক্ষুদ্র কৃষি ঋণ ইহার আওতাভুক্ত হইবে না; (ট) এমন কোন কোম্পানির পরিচালক বা ফার্মের অংশীদার হন যাহার কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে গৃহীত কোন ঋণ বা উহার কোন কিস্তি মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখে পরিশোধে খেলাপি হইয়াছেন।”

আইনে দফা দুটির ব্যাখ্যায় বলা হয়েছে, “খোলাপি অর্থ ঋণ গ্রহীতা ছাড়াও যিনি বা যাহার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বা ফার্স Banker ‘s Book of Account এ ঋণ খেলাপি হিসাবে চিহ্নিত আছে তাহাদেরকেও বুঝাইবে।”

পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ আইনেও একই রকম কথা বলা হয়েছে। অর্থাৎ সিটি করপোরেশনে জামিনদারকেও আইনের আওতায় আনা হলেও অন্যান্য স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে তা করা হয়নি। কমিশন বর্তমানে সেই বিষয়টিই বিধিমালায় আনতে চাচ্ছে।

এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ঋণখেলাপি ইনক্লুডস গ্যারান্টার এই কথাটা বিধিতে যোগ দিতে চাই। একেকটাতে একের রকম আছে। আইন করবে সরকার। কাজেই সেটা এখন সম্ভব হচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা বিধিতে আমরা এটি যোগ করার চিন্তা করছি।

তিনি বলেন, ঋণখেলাপির সজ্ঞায় আমরা জামিনদারের বিষয়টি সব জায়গায় আনতে চাই। এজন্য সংশোধনের কাজ চলছে। সরকারের কাছে পাঠাব। কারণ, এটা এক জায়গায় আছে, আরেক জায়গায় নাই। কাজেই সবগুলোতে একই রকম থাকা দরকার।

এদিকে দ্বৈত নাগরিকত্ব থাকলে প্রার্থিতা বাতিল হবে, জামানতের বিষয়টাও আমরা বাড়াতে চাই। এক্ষেত্রে উপজেলা, পৌরসভায় এক লাখ টাকা, ইউপিতে ২৫ হাজার টাকা, সিটিতে পৌরসভায় এক লাখ হলে সিটিতে দেড় লাখ করতে হয়। নারীদের প্রার্থীদের জন্য আমরা না বাড়ানোর চিন্তা করছি। কারণ এমনিতেই নারী প্রার্থী কম। জামানত বাড়লে আরও কমে যাবে। আমরা এভাবে চিন্তা করছি, যোগ করেন এই নির্বাচন কমিশনার।

স্থানীয় সরকার নির্বাচনের আগের সংলাপের বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা হলেও আব্দুর রহমানেল মাছউদ বলেন, এখন পার্লামেন্ট আছে। দলগুলো ওখানে বিতর্ক করছে। কাজেই আমাদের সংলাপ করার কিছু নেই। আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠাব। তারা সেখানেই আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আমরা আগামী মঙ্গলবার বৈঠক করে পাঠিয়ে দেব।

সম্প্রতি রাজনৈতিক দলগুলোর কাছে বিধিমালা সংশোধনের জন্য খসড়ার ওপর মতামত দিতে চিঠি পাঠানো হয়েছিল। এ প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ জানান, “এগুলো আমরা এনালাইসিস করেছি আচরণ বিধির জন্য। সেগুলো দিছে দুই-একটা ছোট বিষয় ইনক্লুড করা হয়েছে। তবে এসব ফিডব্যাকের ভিত্তিতে বড় কোনো পরিবর্তন আসছে না।”

দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ আছে। এর মধ্যে চলতি বছরে নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালে ভোট উপযোগী হবে।

এছাড়া দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী হয়েছে। আইনি জটিলতায় ১০টি পৌরসভা নির্বাচন উপযোগী নয়।

এদিকে নতুন ৫টিসহ দেশে মোট উপজেলা ৫০০টি। সবগুলোই নির্বাচন উপযোগী। নতুন করে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ করে মোকামতলা, কক্সবাজারের চকরিয়া উপজেলা ভাগ করে মাতামুহুরী, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে রুহিয়া ও ভুল্লী এবং লক্ষ্মীপুর সদর উপজেলা ভাগ করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে।

অন্যদিকে নতুন করে সৃষ্টি হওয়া বগুড়া সিটি করপোরেশনসহ দেশে ১৩টি সিটি করপোরেশন রয়েছে। বর্তমানে সবগুলোই নির্বাচন উপযোগী। ইউনিয়ন পরিষদ বাদে অধিকাংশ স্থানীয় সরকার চলছে প্রশাসক দিয়ে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসব নির্বাচন নিয়ে বলেন, আমরা অক্টোবরের প্রথম সময়টাকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতের জন্যও মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র : বাংলানিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ইসি
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু মহল সরকারকে বিব্রত করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa