
ঘটনাটি ঘটেছে ব্রাজিলে সাও পাওলোর এস্তাদিও সিসেরো পমপেউ দে টোলেডো নামে এক স্টেডিয়ামে। এ স্টেডিয়ামে দর্শক আসন ৬৬ হাজার ৭৯৫। ভিডিওতে দেখা যাচ্ছে, কানায় কানায় পূর্ণ দর্শকরা। হঠাৎ এক দর্শক স্টেডিয়ামের উপরের স্ট্র্যান্ড থেকে নিচের স্ট্র্যান্ডে পড়ে যাচ্ছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ওই ব্যক্তির নাম লাগো দে মেলো রিওস (২৩)। প্রায় ৪০ ফুট উপর থেকে তিনি যার ঘাড়ে গিয়ে পড়ে সেই কিশোরীর নাম জিওভানা স্যান্টোস এরাউজা।
প্রতিবেদনে বলা হয়েছে, উৎসাহের চোটে ওই ব্যক্তি স্টেডিয়ামের রেলিংয়ের ওপর উঠে পড়ে। সেখান থেকেই নিচে পড়ে যায়। ওপর থেকে পড়ে যাওয়া ওই যুবক ও কিশোরী দুজনকেই ক্যাম্পো লিমবো হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



