
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী। আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুসহ প্রমূখ।
শামীম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জ এখন একটা চারণভূমি হয়ে গেছে। বহিরাগতরা জেলার বদনাম করে যাচ্ছে। সংসদ সদস্য নয়, নিজেকে মামলার আসামী হিসেবে উল্লেখ করে প্রশাসনের উদ্দেশ্যে বলেন, তদন্ত করেন। যদি মনে করেন আমি সংসদ সদস্য, আমাকে ধরতে সমস্যা হবে। তাহলে কথা দিচ্ছি এই মুহূর্তে পদ ছেড়ে দেব। আর আমার কারণে যদি ঘটনা ঘটে থাকে তাহলে মূল আসামীতো আমি। সেদিন তো আমি গিয়েছিলাম দলের সেক্রেটারির কথায়। ভাগ্য ভালো এটা বলেন নাই যে, ওবায়দুল কাদের হুকুমের আসামী।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় শামীম ওসমানের ঘনিষ্ট কর্মীদের বিরুদ্ধে মামলা হওয়াকে কেন্দ্র করে এসব কথা বলেন শামীম ওসমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



