Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দড়িপাচাশি গ্রামে শোকের মাতম, খোঁড়া হচ্ছে ৩টি কবর
জাতীয়

দড়িপাচাশি গ্রামে শোকের মাতম, খোঁড়া হচ্ছে ৩টি কবর

By Esrat Jahan IsfaJanuary 16, 20262 Mins Read

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুনের ঘটনায় নিহতদের মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একই পরিবারের তিনজন। তাদের দাফনের জন্য পাশাপাশি খনন হচ্ছে তিনটি কবর। এমন হৃদয়বিদারক ঘটনায় প্রতিবেশী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

খোঁড়া হচ্ছে ৩টি কবর

Advertisement

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দড়িপাচাশি গ্রামে গিয়ে এই মর্মান্তিক আহাজারি দৃশ্য দেখা যায়।

এর আগে, এ দিন সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়লে পঞ্চম তলায় আটকা পড়ে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন-ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের দড়িপাচাশি গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২), তার বড় ছেলে রাহাব উদ্দিন (১৭) এবং ভাতিজি মোছা. রোদেলা আক্তার (১৪)।

নিহতদের পরিবার সূত্র জানায়, প্রায় ৩০ বছর ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন হারিছ উদ্দিন। সেখানে তিনি ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। স্ত্রী ও দুই ছেলে নিয়ে ভালোই চলছিল হারিছ উদ্দিনের। এর মধ্যে রোদেলা আক্তার উত্তরার একটি মহিলা মাদ্রাসায় পড়ালেখা করতো।

তবে ঘটনার আগে রাতে (বৃহস্পতিবার) ছোট ছেলে নবাবকে সঙ্গে নিয়ে হারিছের স্ত্রী রিনা আক্তার মিরপুরে তার বাবার বাসায় বেড়াতে যান। এতে বেঁচে যায় ছোট ছেলে নবাব ও হারিছের স্ত্রী।

নিহত হারিছ উদ্দিনের মা সাহারা খাতুন বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে গো, আল্লাহ তুমি এইডা কী করলা।’ এভাবেই আহাজারি করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।

নিহত হারিছ উদ্দিনের চাচা ইসমাইল ও দরিপাচাশি বায়তুন নুর জামে মসজিদের খতিব হাফেজ মো. আব্দুল আজিজ বাদশা বলেন, ঢাকার উত্তরায় আগুনের ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছেন। তাদের সবাইকে একসঙ্গে পাশাপাশি কবরস্থানে দাফন করা হবে। দোয়া করি মহান আল্লাহ পাক যেন তাদের জান্নাত নসিব করেন।

একটা আসনেও এনসিপি জেতার সম্ভাবনা নাই: নুরুল হক নুর

নিহত হারিছ উদ্দিন, ছেলে রাহাব উদ্দিন ও ভাতিজি রোদেলাকে দাফনের জন্য দরিপাচাশি বায়তুন নুর জামে মসজিদের পাশে পাশাপাশি খনন করা হয়েছে কবর। রাতেই নিহতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Esrat Jahan Isfa

    Esrat Jahan Isfa is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. She is involved in refining content to ensure accuracy, clarity, and readability for digital audiences. Her work reflects a strong commitment to responsible journalism and quality reporting.

    Related Posts
    পে-স্কেল বাস্তবায়ন

    পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন

    June 29, 2026
    ভারতীয় ভিসা

    ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

    June 29, 2026
    বিদ্যুৎ উৎপাদন

    সক্ষমতা সত্ত্বেও কেন বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না

    June 29, 2026

    Latest News

    পে-স্কেল বাস্তবায়ন

    পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন

    ভারতীয় ভিসা

    ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

    বিদ্যুৎ উৎপাদন

    সক্ষমতা সত্ত্বেও কেন বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না

    এনবিআর

    ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

    স্পিকার

    বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার : স্পিকার

    Narayan

    বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

    মোশাররফ

    পুলিশের বিভিন্ন ইউনিটে বড় রদবদল, সিআইডির প্রধান হলেন মোশাররফ হোছাইন

    অনুদান

    ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

    ফখরুল

    ‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

    অনুপস্থিত

    আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa