Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় খোকা বিনয়ী ও মার্জিত আচরণের ব্যক্তি ছিলেন : তোফায়েল
জাতীয় স্লাইডার

খোকা বিনয়ী ও মার্জিত আচরণের ব্যক্তি ছিলেন : তোফায়েল

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 7, 2019Updated:নভেম্বর 7, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বিনয়ী ও মার্জিত আচরণের ব্যক্তি ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ। খবর ইউএনবি’র।

খোকা

Advertisement

বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোকার নামাজের জানাজায় অংশ নিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধে খোকার অবদানের কথা স্মরণ করে আওয়ামী লীগ নেতা তোফায়েল বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিজীবনে তিনি চমৎকার মানুষ ছিলেন। ব্যক্তিজীবনে আমাদের প্রত্যেক্যের মধ্যেই ত্রুটি রয়েছে। সাদেক হোসেন খোকা মানুষ হিসেবে ছিলেন অমায়িক ও ভদ্র।’

শুধু আওয়ামী লীগ নেতারা নয়, মহান স্বাধীনতাযুদ্ধের এ গেরিলা যোদ্ধার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণও অংশ নেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, ‘খোকা সকলের কাছে গ্রহণযোগ্য একজন রাজনৈতিক নেতা ছিলেন। তিনি আধুনিক ঢাকা গড়ার কাজ শুরু করেছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।’

খোকার ছেলে ইশরাক হোসেন বলেন, জানাজায় সব দলের নেতাকর্মীদের অংশগ্রহণ প্রমাণ করেছে যে তার বাবা সবার কাছে একজন গ্রহণযোগ্য নেতা ছিলেন। আমার বাবা দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে না পারার দুঃখ নিয়ে মারা গেছেন। তিনি (খোকা) ভ্রমণ নথি দিয়ে দেশে ফিরলেন। তিনি ২০১৭ সালে ভিসার মেয়াদ নবায়নে আবেদন করলেও তিনি তা পাননি।’

ইশরাক খোকার মরদেহ দেশে ফিরিয়ে আনতে তাদের সহযোগিতা করার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

জানাজা শেষে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সংসদের বিরোধী দলের নেতা পক্ষ থেকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদসহ বর্তমান ও সাবেক সংসসদ সদস্যরা খোকার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জানাজায় অন্যান্যদের মধ্যে অংশ নেন সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, এলডিপি সভাপতি অলি আহমেদ, জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদির সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ প্রমুখ।

সংসদ প্রাঙ্গণে জানাজা শেষে মুক্তিযুদ্ধে গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়।

প্রসঙ্গত, সাবেক মন্ত্রী খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

জুন 17, 2026
প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

জুন 17, 2026
ফিটনেস

পদ্মায় ডুবে যাওয়া বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিল শেষ

জুন 17, 2026
Latest News
বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ফিটনেস

পদ্মায় ডুবে যাওয়া বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিল শেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa