Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল অগ্রভাগে
জাতীয়

গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল অগ্রভাগে

By Saumya SarakarSeptember 15, 20242 Mins Read

গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল অগ্রভাগে

Advertisement
জুমবাংলা ডেস্ক : সম্প্রতি ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা অগ্রভাগে ছিল বলে মন্তব্য করেছেন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। তারা বলেছেন, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গড়ার নতুন সুযোগ এসেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাওয়া কমপ্লেক্সে রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম (আরআরএসএফ) আয়োজিত এক সেমিনারে তারা এ কথা বলেন। ‘জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সূচনা বক্তব্যে লে. কর্নেল (অব.) মোশাররফ হোসেন বলেন, গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা অগ্রভাগে ছিল। সাবেক ও বর্তমান সৈনিক থেকে সব স্তরের কর্মকর্তারা এই সফলতার অংশীদার। অথচ অভ্যুত্থানের এক মাস অতিবাহিত হওয়ার পরও আমরা অবহেলিত।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা গণঅভ্যুত্থানে দুইভাবে ভূমিকা রেখেছেন। অবসরপ্রাপ্তরা সরাসরি মাঠে নেমেছেন এবং চাকরিরতরা চূড়ান্ত সময়ে অবদান রেখেছেন। আবু সাইদ হত্যার পর সেনাবাহিনীর সব স্তরের সদস্যরা মাঠে নামেন।

ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা প্রতিবাদ ও জনসংযোগ শুরু করেন। ১৮ জুলাই মিরপুর ডিওএইচএস থেকে প্রতিবাদের সূচনা হয়। এটাই সর্বপ্রথম সশরীরে আন্দোলন।

সশস্ত্র বাহিনী এখনো অবহেলিত জানিয়ে তিনি বলেন, সরকার পতনের এক মাস পার হলেও এখনো আমাদের বিষয়ে জানার আগ্রহ কারও নেই। আমাদের দাবি আদায়ে কোর্টে যাওয়ার অধিকারও নেই। অন্যান্য সেক্টরের মতো মেধাহীন পদোন্নতির মাধ্যমে এই সেক্টরকেও ধ্বংস করা হয়েছে। এ নিয়ে আগে থেকেই সশস্ত্র বাহিনীতে ক্ষোভ ছিল।

ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিমুল গনি (অব.) বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ গড়ার নতুন সুযোগ হয়েছে। কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশপ্রেমিক, নিবেদিত মানুষ এবং সঠিক তদারকি প্রয়োজন।

দেশ সংস্কার কাজে চার জায়গা থেকে জনবল নিয়োগ দেওয়া যেতে পারে জানিয়ে তিনি বলেন, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, অবসরপ্রাপ্ত সরকারি-বেসরকারি অফিসার, প্রবাসী এবং বিদেশ থেকে সংশ্লিষ্টদের দিয়ে সংস্কার কাজ করা সম্ভব। সশস্ত্র বাহিনীতে বিভিন্ন খাতে দক্ষ অবসরপ্রাপ্ত চার হাজার জনবল আছে।

অপরাধীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, বিগত সরকার সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনীও ধ্বংস করে দিয়ে গেছে। সশস্ত্র বাহিনীসহ সব জায়গায় মেধাহীন নিয়োগ দিয়ে নৈরাজ্য তৈরি করেছে। অনেক সংকট ও ৪০ লাখ মামলা রেখে গেছে। এখনো প্রতিবিপ্লবের জন্য টাকা ছড়ানো হচ্ছে। চিহ্নিতদের ভাসানচর নিয়ে বিচারের মুখোমুখি করতে হবে।

লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ানের এর সঞ্চালনায় জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বিশ্লেষক অধ্যাপক ড. শহীদুজ্জামান, ডা. জাহেদ উর রহমান এবং লে. (অব.) আবু রুশদ।

বক্তারা অন্তর্বর্তী সরকারের সংস্কারের ও বিনির্মাণে জাতীয় সংহতি উন্নয়ন এবং লেজুড়ভিত্তিক সমাজ ব্যবস্থা হতে উত্তরণের পথ নির্দেশনার উপায় নিয়ে আলোকপাত করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ ছিলাম না: মাহফুজ আলম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
wellfail-Minister

হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী

June 26, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনও মেলেনি জবাব : স্বরাষ্ট্রমন্ত্রী

June 26, 2026
PM

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

June 26, 2026

Latest News

wellfail-Minister

হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনও মেলেনি জবাব : স্বরাষ্ট্রমন্ত্রী

PM

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

Storm

১৪ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

Mahdi Amin

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন : মাহদী আমিন

Bazar

রাজধানীর বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত

স্বরাষ্ট্রমন্ত্রী

ম্যানেজ হয়ে হেরোইন হয়ে যায় আটা-ময়দা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল

প্রভাবশালী হলেও গুমের দায়ীদের আইনের মুখোমুখি করা হবে: মির্জা ফখরুল

ফাটল

শাবিপ্রবির আয়েশা সিদ্দিকা হলের সি ব্লকে ফাটল, ছাত্রীদের কক্ষ ছাড়ার নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa