Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গণতন্ত্রের আগে উন্নয়ন চায় সাধারণ মানুষ: পরিকল্পনামন্ত্রী
জাতীয় রাজনীতি স্লাইডার

গণতন্ত্রের আগে উন্নয়ন চায় সাধারণ মানুষ: পরিকল্পনামন্ত্রী

By Bhuiyan Md TomalAugust 27, 20232 Mins Read

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

Advertisement
জুমবাংলা ডেস্ক :  দেশের সাধারণ মানুষ গণতন্ত্রের আগে আরও বেশি উন্নয়ন চায় জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘তাদের যদি বলা হয়, এক গ্লাস গণতন্ত্র খাবে না এক গ্লাস উন্নয়ন খাবে? তারা এক গ্লাস উন্নয়নই নেবে।’

আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভ্যাল হলে শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘সূচনা চূড়ান্ত মূল্যায়ন ফলাফল প্রচার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘আমাদের প্রায় ৭০-৭৫ শতাংশ মানুষ গ্রামে-গঞ্জে বসবাস করেন। যারা ঢাকার উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পর্যায়ের নন। যারা সুশীল সমাজ বা উন্নত নাগরিক সমাজের প্রতিনিধি নন। তাঁরাই আমাদের দেশের প্রকৃত মালিক। তাঁরাই যুদ্ধ করেছেন, এখনো খেতে-খামারে কাজ করে কলকারখানায় আমাদের টিকিয়ে রেখেছেন। লুকানোর ব্যাপার নয়, আমি তাঁদের সঙ্গে কথা বলি। তাঁরা চান, আরও বেশি উন্নয়ন। তাঁদের যদি বলা হয়, এক গ্লাস গণতন্ত্র খাবেন না এক গ্লাস উন্নয়ন খাবেন? তাঁরা এক গ্লাস উন্নয়নই নেবেন। কারণ সেটা তাঁর খুব দরকার এই মুহূর্তে।’

তিনি বলেন, ‘খাবার পানি, স্যানিটেশন, প্রাথমিক শিক্ষা, শিশুদের টিকা, মহিলাদের সচেতনকরণ, বাচ্চাদের স্কুলে যাওয়া প্রতিটি ক্ষেত্রে আমাদের হাজার বছরের যে অচলায়তন ছিল, সেগুলো আমরা ঠেলে কিছুটা দূরে সরাতে পেরেছি। এখন আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্য প্রয়োজন দারিদ্র্য দূরীকরণের জন্য। ক্ষমতার জন্য নয়।’

দেশে উন্নয়নের পাশাপাশি বৈষম্য বেড়েছে তা অস্বীকারের উপায় নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘অনেকে বলে বৈষম্য বেড়েছে। বেড়েছে তা অস্বীকার করি না। বৈষম্য বাড়ার কারণ হলো যাদের কাছে সম্পদ আছে, অর্থ, শিক্ষা, মেধা আছে, সামাজিক যোগাযোগ শক্তিশালী—তাঁরা বেশি অর্জন করছেন। যাদের অবস্থান শূন্যের কোঠায়, কিছুই নেই, ভূমিহীন প্রায় সমাজ থেকে বিচ্যুত বলা যায়, যাদের বিশ্বব্যাংকের মাপে দৈনিক আয় এক ডলারের নিচে ছিল সেই সংখ্যা ওখানে আর নেই। এখন আস্থা নিয়ে বলা যায়, না খেয়ে কেউ নেই।’

ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে এম এ মান্নান বলেন, ‘এই সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ সম্পূর্ণ না হলেও কমিয়ে আনা। আমরা মোটাদাগে দারিদ্র্য ৪০-৪৫ ছিল ২০০৮-২০০৯ সালে সেখানে এখন ১৮ দশমিক ৫ এ আছি। প্রচণ্ড দারিদ্র্য ৪-৫ এর মধ্যে আছে। আমাদের সাহস এসেছে যে আমরা ধারাবাহিক কাজ চালিয়ে গেলে এটাকে নির্মূল করতে পারব।’

সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

June 22, 2026
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026

Latest News

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa