Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home গণভবন মাঠে শিশুদের সঙ্গে খেলায় মাতলেন প্রধানমন্ত্রী
জাতীয়

গণভবন মাঠে শিশুদের সঙ্গে খেলায় মাতলেন প্রধানমন্ত্রী

By Shamim RezaDecember 31, 2019Updated:December 31, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার হওয়ায় মাধ্যমিকের ভয় কমেছে শিক্ষার্থীদের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তাদের নিয়ে গণভবনের মাঠে যান। এ সময় শিশুরা দুরন্ত গতিতে মাঠে প্রবেশ করে। পরে প্রধানমন্ত্রীও শিশুদের সাথে মাঠে যান ও তাদের সাথে খেলায় মেতে উঠেন।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিজ হাতে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার পর তাদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলায়, গল্পে শিশুদের আনন্দে শামিল হন সরকারপ্রধান।

নতুন বছরে নতুন বই পাওয়ার আনন্দে ঝলমল করে এ ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের এই আনন্দে শামিল হন প্রধানমন্ত্রীও তখন তা পেল ভিন্ন মাত্রা। গণভবনে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ার পর তাদের সঙ্গে একান্ত সময় কাটান সরকারপ্রধান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা ক্ষুদে শিক্ষার্থীরা। সরকার প্রধানের সাথে ছবি তোলা, খেলা আর গল্পে ব্যস্ত সময় পার করে তারা। পরে গণভবনের মাঠে মুক্ত পাখির মতো ছুটোছুটি আর দোলনায় চড়ে সময় কাটায় শিশুরা। নিজে দাঁড়িয়ে থেকে তাদের আনন্দ উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরীক্ষার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে এই দু’টি পরীক্ষা শিশুদের মাঝে আত্মবিশ্বাস বাড়াচ্ছে। এর ফলে এসএসসি পরীক্ষার ভীতি কাটছে। বলেন, প্রাথমিক পরীক্ষার একটা সার্টিফিকেট পাচ্ছে, আবার অষ্টম শ্রেণি পাস করার পর আরেকটা পাচ্ছে, এতে কি হচ্ছে তাদের মধ্যে পরীক্ষার ভীতি কাটছে। যেকোনো সার্টিফিকেট বাঁধায়ে রাখলে নিজের মনের মধ্যে একটা সাহস জাগে। ফলে এসএসসি পরীক্ষার সময় যে ভয়টা থাকে সেটা কাটিয়ে ওঠা যায়।

এমন কথার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নিজের এসএসসি পরীক্ষার অজ্ঞিতার কথা তুলে ধরে বলেন, আমি যখন নিজে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন ভয় পেয়েছিলাম। বোর্ড পরীক্ষা প্রথম কি হবে না হবে। এখনকার বাচ্চাদের সে ভয় লাগে না। কারণ আগে থেকে এসব পরীক্ষা দিয়ে তাদের মধ্যে আত্মবিশ্বাস জেগেছে।

তিনি আরো বলেন, আগে পুরনো ছেঁড়া জীর্ণ বই হাতে দেয়া হতো, অনেকের আবার বই কেনার ক্ষমতা ছিল না বাবা মার, বা কিনতে পারত না, এখন আর সেটা নেই। সকলের জন্য নতুন বই। আসলে নতুন বই হাতে পেলে ভালোও লাগে শিশুদের তাকিয়ে এ কথা বলেন। সরকারপ্রধান হেসে হেসে বলেন, নতুন বইয়ের ঘ্রান পেতে ভালো লাগে, আবার নতুন বইয়ে মলাট লাগাতে হবে, নামটা লিখতে হবে অনেক কাজ থাকবে। সেই কাজগুলো সকলে মিলে করা হবে তাই না।

এরপর একে একে প্রাক প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সরকারপ্রধান। তিনি বলেন, শিক্ষার আধুনিকায়নে কাজ করে যাচ্ছে তার সরকার। ক্ষুদে শিক্ষার্থীদের নতুন বছর এবং বই উৎসবের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন বই শিক্ষার্থীদের বছরের শুরু থেকেই পড়ালেখায় আগ্রহী করে তোলে।

শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তাদের নিয়ে গণভবনের মাঠে যান। এ সময় শিশুরা দুরন্ত গতিতে মাঠে প্রবেশ করে। পরে প্রধানমন্ত্রীও শিশুদের সাথে মাঠে যান ও তাদের সাথে খেলায় মেতে উঠেন।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে ২০২০ সালের বই উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ১ জানুয়ারি সারাদেশে শিক্ষার্থীদের হাতে ৩৫ কোটির বেশি নতুন বই তুলে দেয়া হবে। সূত্র : সময়টিভি অনলাইন

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

February 4, 2026
নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

February 4, 2026
গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

February 4, 2026
Latest News
ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.