Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home গণিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল তাছলিমার!
শিক্ষা

গণিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল তাছলিমার!

By Shamim RezaFebruary 23, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : তাছলিমা সিরাজের জন্ম মক্কায়। শৈশব আর কৈশোরের একটি অংশ কেটেছে এখানেই। ছয় বছর বয়সে ভর্তি হয় আল-ইমান বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের কথা চিন্তা করেই ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

এই স্কুলে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়েছেন তাছলিমা। জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেন। এসএসসির আগে অন্যান্য শ্রেণিতে তার রোল ঘুরেফিরে এক আর দুই ই ছিলো। এটা স্পষ্ট যে ছোটোবেলা থেকেই বেশ মেধাবী ছিলেন।

তাছলিমা মরুর দেশে থাকতে বাবার দেশের প্রতি গভীর টান অনুভব করতেন। বাবার বাড়ি কক্সবাজারের উখিয়ায়। বাবা-মাও বলতেন বাংলাদেশে পড়ে থাকা শেকড়ের কথা। আর এতেই বাংলাদেশকে ভালোবেসে ফেলেন। প্রথমবার বাংলাদেশে আসেন ২০০৯ সালের অক্টোবরে।

বাবা-মা তখনও মক্কাতেই। দেশে আসার পর তিনি বুঝতে পারেন বাস্তবতা আর কল্পনার ফারাক। শুরুতে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়। ভালো কিছুর লক্ষ্যেই বাংলাদেশে তিতো হওয়ার সিন্ধান্ত নেন। ভর্তি হন কক্সবাজার সরকারি মহিলা কলেজে। ২০১১ সালে এইচএসসি পরীক্ষায় কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পায় মাত্র একজন। আর তিনি হলেন তাছলিমা।

বাবা-মা দেশের বাইরে। তাই এইচএসসির পর কক্সবাজারের বাইরে পড়ার সুযোগ ছিলো না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানীয় কোনো কলেজে ভর্তি হওয়ার পরিকল্পনা করেন তিনি।

ওদিকে নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান গ্রুপ নিয়ে পড়ায় বিজ্ঞানের বিষয়গুলো ভালো লেগে যায়। গণিতের বিষয়গুলো একটু বেশিই ভালো লাগতো। সিদ্ধান্ত নেন কক্সবাজার সরকারি কলেজে বিজ্ঞানের কোনো একটা বিষয় নিয়ে ভর্তি হবেন। কিন্তু সেখানে গণিত আর উদ্ভিদ বিজ্ঞান ছাড়া আর কোনো বিজ্ঞানের বিষয় না থাকায় গণিতকেই বেছে নেন। এরপর বাবা মায়ের অনুপ্রেরণায় পড়াশোনায় গভীরভাবে মনযোগ দেয়ার চেষ্টা করেন।

অনার্সের প্রথম পরীক্ষাতেই বাজিমাত। প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষার পর দেখা যায় ফলাফল ৩.৯৩। যা গণিতে পুরো বাংলাদেশে সর্বোচ্চ হয়। দ্বিতীয় বর্ষেও এই ধারা অব্যাহত থাকে। সেবার সিজিপিএ ৪.০০ এর মধ্য ৪.০০ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এর পরের বছর অর্থাৎ তৃতীয় বর্ষেও সারা বাংলাদেশে গণিতে সর্বোচ্চ সিজিপিএধারী হন তিনি।

সেবার তার সিজিপিএ ছিলো ৩.৯৪। সর্বশেষ শেষবর্ষে ৩.৯৩ সিজিপিএ নিয়ে আবারো দেশসেরা হন। সব মিলিয়ে তার মোট সিজিপিএ দাঁড়ায় ৩.৯৫। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত গণিতে সর্বোচ্চ সিজিপিএ। এইজন্য ২০১৮ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক- ২০১৭ অর্জন করেন। পরে মাস্টার্সেও ভালো রেজাল্ট করেন। ৩.৯২ সিজিপিএ নিয়ে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ হন তাছলিমা।

প্রধানমন্ত্রী থেকে স্বর্ণপদক গ্রহণের সময়কার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, ঐ মুহূর্তে মনে হলো আমার চার বছরের শ্রমের চেয়েও এই প্রাপ্তিটা অনেক বড়, তাছাড়া আদৌ এই সম্মানের যোগ্য কিনা সেটাও ভেবেছিলাম।

বর্তমানে বাবা সিরাজুল হক সৌদি আরবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মা শামসুন নাহার একজন গৃহিণী। সর্বশেষ ৪০ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন তাছলিমা। অনার্সের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. জামাল নজরুল ইসলাম গবেষণাকেন্দ্রের একটি পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানে গবেষণার সুযোগ পেয়েছিলেন তিনি। বিসিএস-এর জন্য পড়াশোনায় মনোযোগ দিতে গিয়ে সেখানে যোগ দিতে পারেননি। তবে বিসিএসটা হয়ে গেলে গণিত নিয়ে উচ্চ পর্যায়ের গবেষণা করে পিএইচডি সম্পন্ন করতে চান তিনি। অবসরে নিজে পড়া এবং অন্যকে পড়ানো দুটোই তার পছন্দের কাজ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিক্ষকদের বকেয়া উৎসব

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

January 31, 2026
শিক্ষকদের ভাতা

শিক্ষকদের ভাতা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

January 31, 2026
শিক্ষক নিয়োগ

শিক্ষাপ্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ নিয়ে যা জানা গেল

January 30, 2026
Latest News
শিক্ষকদের বকেয়া উৎসব

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষকদের ভাতা

শিক্ষকদের ভাতা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

শিক্ষক নিয়োগ

শিক্ষাপ্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ নিয়ে যা জানা গেল

Rastopoti

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাবেক দুই রাষ্ট্রপতির নাম বাদ

KU

কুবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৬৭.৪২ শতাংশ

Sikkha

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাস্তবায়নে চিঠি

ভোকেশনাল পরীক্ষার

এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

এসএসসির পরীক্ষক

এসএসসির পরীক্ষক নিয়ে জরুরি নির্দেশনা, ভুল তথ্যে শাস্তি

বাড়ল শিক্ষকদের বেতন

বাড়ল শিক্ষকদের বেতন সুবিধা, যেদিন থেকে কার্যকর

পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটুক্তি

পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটুক্তির প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.