
স্যাটেলাইট ফটোতে পাওয়া ছবি অনুযায়ী, বুলবুলের প্রথম আঘাত পড়বে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। ভারতের গঙ্গাসাগর হয়ে বাংলাদেশে ঢুকবে বুলবুল। উপকূল পার হয়ে বুলবুল বয়ে যাবে দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে। একমাত্র রংপুর জেলা ছাড়া সব জেলাতেই বইবে ঝড়ো হাওয়া ও সাথে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টা পুরো বাংলাদেশে এর প্রভাব থাকবে। বুলবুলের প্রভাব পড়বে রাজ্যের রাজধানী কলকাতাতেও। বিভিন্ন জায়গায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে কলকাতা পুলিশ ও দুর্যোগ বিপর্যয় বাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



