
করোনাভাইরাস মহামারির ঝুঁকিতে থাকা ভারত ও বাংলাদেশের কয়েক কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করবে এই সুপার সাইক্লোন। বুধবার বিকালের মধ্যে এটি ভারত ও বাংলাদেশে আঘাত হানতে পারে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সিএনএনকে বলেন, ‘উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে ১২ হাজারেরও বেশি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।’ ঘূর্ণিঝড় আম্পানের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গা কক্সবাজারের সমুদ্রের কাছেই উখিয়া উপজেলায় ঝুঁকিপূর্ণ জমিতে বাস করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



