গভীর ঘুমে মগ্ন ভুক্তভোগীরা। ছবি : সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দুই পরিবারের লোকজনকে রাতের খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে বা স্প্রে করে সবাইকে অচেতন করে ঘরের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পরিবারের ১০ জন সদস্য অচেতন অবস্থায় রয়েছেন।

বুধবার রাতে উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘড়িহানা গ্রামের কাজী বাড়ির মকবুল মিয়া ও পার্শ্ববর্তী বাগার বাড়ির তৈয়ব আলীর ঘরের সবাই বুধবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে সকালে আশপাশের লোকজন তাদের দেখতে না পেয়ে সন্দেহ হলে ঘরে গিয়ে দেখেন সবাই অচেতন অবস্থায় পড়ে রয়েছে।

এ সময় ঘরের আলমিরাসহ সবকিছু এলোমেলো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দুই পরিবারের ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নিয়ে গেছে।

স্থানীয়রা আরও জানান, উভয় পরিবারের সদস্য প্রবাসে থাকে। অচেতন অবস্থায় থাকা দুই পরিবারের সদস্যরা হলেন- শাজাহান কাজী (৫০), রানী বেগম (৪০), সাহানাজ (২৫), সুমাইয়া (৭), মানিক মিজি (৩৫), রুমা বেগম (২০), আলমগীর (২৭), মিনু (৪৩), আকলিমা (২৫)। বর্তমানে তারা স্থানীয় একজন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন মিয়া ও ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা উভয় ঘরে সিঁদ কেটে ও ভেনটিলেটর ভেঙ্গে ঘরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ওই পরিবারের সদস্যদের খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয় বা নেশা জাতীয় স্প্রে ব্যবহার করে সবাইকে অচেতন করে এবং নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায়।

ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছি। অনুসন্ধান চলছে। আশা করছি এই ঘটনাটির রহস্য দ্রুত বের হয়ে আসবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.