আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন দীর্ঘদিন নিজের একা থাকা নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সম্প্রতি নিজের ফেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, রাত দেড়টায় এক বাড়ি থেকে গজল শুনে বাড়ি ফিরলাম। ভেতর থেকে দরজা খুলে দেয়ার কেউ নেই। কেউ চিল্লানোর নেই, কোথায় ছিলাম, কেন রাত হলো। আমিই তালা খুলে ঘরে ঢুকি।
তিনি আরও লেখেন, ভেতরে অপেক্ষা করে সাদা ফুটফুটে বেড়াল। গোছানো বাড়ি, এলোমেলো করার, নষ্ট করার, এখানে ওখানে কাপড় চোপড়, চায়ের কাপ, মদের বোতল ফেলে রাখার কেউ নেই, বিকট শব্দে টেলিভিশনের বিচ্ছিরি অনুষ্ঠান দেখারও কেউ নেই। একা থাকার আনন্দ যে কী ভীষণ, তা দীর্ঘকাল যে একা না থেকেছে, সে বুঝবে না বলে মন্তব্য করেন এই লেখিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


