জুমবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চাঁদপুর মতলব উত্তর উপজেলার অসৎ কিছু ব্যবসায়ী গরুর মোটাতাজা করার জন্য নিষিদ্ধ ভারতীয় ওষুধ ‘ডেক্সামেথাসন’ ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। এসব গরুর মাংস মানুষের শরীরের জন্য ক্ষতিকর।

গরুকে দ্রুত মোটাতাজা করতে খাওয়ানো হচ্ছে ভয়ংকর ডেক্সামেথাসন

নাম না প্রকাশের শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, পবিত্র ঈদুল ফিতরের পরপরই তারা বেছে বেছে দুর্বল গরু কেনেন। কিছুদিন লালনপালন করার পর গরুকে নিষিদ্ধ ভারতীয় ডেক্সামেথাসন বড়ি খাওয়ানো হয়। এতে অল্প কিছুদিনের মধ্যেই গরু মোটাতাজা হয়। ফলে ঈদুল আজহায় হাটে ভালো দাম পাওয়া যায়।

চিকিৎসকদের মতে, বলবর্ধক নিষিদ্ধ বড়ি খাওয়ানোর ফলে পশুর যকৃৎ ও কিডনিতে পানি জমে। ওই পানি শরীর থেকে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয়। ফলে গরু ফুলে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসকরা বলেন, মোটাতাজা ওষুধ গরুকে অতিরিক্ত খাওয়ালে যেমন ক্ষতিকর, তেমনি এসব গরুর মাংসও মানুষের জন্য ক্ষতিকর।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসিবুল ইসলাম জানান, স্টেরয়েড গ্রুপের এসব ওষুধ সেবনের কারণে দ্রুত মোটাতাজা হলেও গরু রোগাক্রান্ত ও নিস্তেজ হয়ে পড়ে এবং গরুর কিডনি, যকৃৎ, ফুসফুস, কলিজা ও মাংস নষ্ট হয়ে যায়।

তিনি জানান, এসব ষাড়ের মাংস মানুষের জন্যও নিরাপদ নয়। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.