Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গরু বিক্রির ২৮ লাখ টাকা ছিনতাই, ব্যবসায়ীর আহাজারি
জাতীয়

গরু বিক্রির ২৮ লাখ টাকা ছিনতাই, ব্যবসায়ীর আহাজারি

By Shamim RezaAugust 11, 20192 Mins Read

গরু বিক্রির ২৮ লাখ টাকা ছিনতাই, ব্যবসায়ীর আহাজারি

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর তেজগাঁও কলোনী বাজার গরুর হাটের হাসিল ঘরের সামনে বিশাল জটলা। এ কারণে গাড়ি আটকে সামান্য যানজট সৃষ্টি হয়েছে মূল সড়কে। কাছে গিয়ে দেখা গেল এক ব্যক্তি মিনি ট্রাকের সামনে শুয়ে পড়েছেন। তিনি বারবার বিলাপ করতে করতে বলছেন, ‘গাড়ি আমার ওপরে তুলে দেন। আমি বাঁচতে চাই না। আল্লাহ আল্লাহ। আমারে আপনারা মাইরা ফালান। ও মা গো আল্লাহ রে।’

উপস্থিত মানুষের জটলার মধ্যে হঠাৎ দৌঁড়ে আসেন হাট ইজারাদার কর্তৃপক্ষের এক ব্যক্তি। তার সঙ্গে আসেন একজন পুলিশ সদস্য। সড়কের মধ্যখানে থেকে ওই ব্যক্তিকে টেনে তুলে নিয়ে বসালেন একটি জায়গায়। সবাই নানা রকমের সান্ত্বনা বাণী শোনাচ্ছেন তাকে। কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না ওই ব্যক্তির কান্না।

খোঁজ নিয়ে জানা গেল, ওই ব্যক্তি একজন গরু ব্যবসায়ী। হাটে ১৮টি গরু নিয়ে এসেছেন তিনি। এর মধ্যে বিক্রি হয় ১৬টি। কিন্তু গরু বিক্রির মোট ২৮ লাখ টাকা ছিনতাই হয়েছে তার।

ওই গরু ব্যবসায়ীর নাম মো. হানিফ শেখ। তিনি জানান, তার গ্রামের বাড়ি রাজশাহীতে। ধার-দেনা করে কোরবানির হাটে ১৮টি গরু নিয়ে এসেছেন। ইতিমধ্যে ১৬টি গরু ২৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। নগদ টাকা কাছে রাখা নিরাপদ না। তাই ভেবে ছেলে এবং জামাইয়ের মাধ্যমে টাকাগুলো বাড়িতে পাঠাচ্ছিলেন তিনি।

তিনি আরও জানান, আজ রোববার সকাল ৮টার দিকে তার ছেলে এবং জামাইসহ তিনজন হাটের পাশে থেকে একটি সিএনজি নিয়ে গাবতলির দিকে রওনা হন। কিন্তু পথেই ঘটে ছিনতাইয়ের ঘটনা।

ছিনতাইয়ের ঘটনার শিকার ওই সিএনজিতে থাকা বাচ্চু শেখ ফিরে এসেছেন। তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ২৮ লাখ টাকা নিয়ে তারা তিনজন একটি সিএনজিতে করে গাবতলি যাচ্ছিলেন। কিন্তু আসাদ গেট এলাকায় যাওয়ার পরে হঠাৎ চালক সিএনজি থামিয়ে দিয়ে বলে ইঞ্জিনে সমস্যা। এই বলে চালক সিএনজি থেকে নেমে যান। সঙ্গে সঙ্গেই দুইজন লোক এসে বলে ‘তোরা ছিনতাইকারী, সিএনজি থেকে নেমে আয়’। এমন কথা শুনে তারা নিজেদের গরু ব্যবসসায়ী পরিচয় দেয়।

বাচ্চু শেখ জানান, তবুও কথা না শুনে চেক করার নাম করে সিএনজি থেকে নামায়। এরপর একটি স্থানে নিয়ে তারা নানা প্রশ্ন করা শুরু করে। ইতোমধ্যে টাকার ব্যাগ লাপাত্তা। পরে তারা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু ততক্ষণে ছিনতাইকারীরা সটকে পড়েন।

ভুক্তভোগী হানিফ শেখ জানান, ঘটনার পরে তারা দ্রুত বিষয়টি পুলিশকে জানায়। পরে হাটের পুলিশ সদস্যদের পরামর্শে মোহাম্মদপুর থানায় অভিযোগ করেন তার ছেলে।

এ বিষয়ে মোহাম্মাদপুর থানার পরিদর্শক অপারেশ মো. শরিফুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa