Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা গলা ধরে আসে নববধূ তামিমার, কাঁধে হাত রাখেন নাসির
ক্রিকেট (Cricket) খেলাধুলা

গলা ধরে আসে নববধূ তামিমার, কাঁধে হাত রাখেন নাসির

By Shamim RezaFebruary 25, 20213 Mins Read

গলা ধরে আসে নববধূ তামিমার, কাঁধে হাত রাখেন নাসির

Advertisement

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি। তবে বিয়ের পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না তাঁদের।

সে বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে, বিয়ের ১০ দিনের মাথায় তাঁরা ঘটা করে সংবাদ সম্মেলনে এসে জানাতে বাধ্য হলেন— চার বছর আগেই নাসিরের নবপরিণীতা তালাক দিয়েছিলেন তাঁর সাবেক স্বামী রাকিব হাসানকে।

অথচ, এই সময়ে নবদম্পতির থাকার কথা ছিল হানিমুনে কিংবা একান্ত কোনো সময়ে। কিন্তু বিতর্কের জেরে তা আর হয়ে উঠেনি। বাধ্য হয়ে নথিপত্র নিয়ে হাজির হলেন গণমাধ্যমে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবদম্পতির আইনজীবী। শুরুতেই তিনি বলেন, ‘তাঁদের (নাসির-তামিমা) এই বিপন্ন সময়ে, এই সংকটে গণমাধ্যমকর্মীরা যেন পাশে থাকেন।’

আইনজীবীর পরেই কথা বলেন তামিমা সুলতানা তাম্মি, ‘মিস্টার রাকিব বলেছেন, আমি তালাক না দিয়ে উনাকে (নাসির) বিয়ে করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি শরিয়ত ও আইন মোতাবেক ২০১৬ সালের ২৩ ডিসেম্বর বিচ্ছেদের (ডিভোর্স) আবেদন করি। এরপর ২০১৭ সালের ২২ এপ্রিল সেই তালাকটি কার্যকর হয়। এটা তাদের পরিবার এবং তিনি (রাকিব) এই সম্পর্কে জানতেন।’

তামিমা সুলতানা আরও বলেন, ‘রাকিব কেন এটা করেছেন, এটা আপনাদের হয়তো-বা বোঝা হয়ে গেছে। উনি যতগুলো কথা বলেছেন, শুধু দুটি জিনিস ছাড়া, উনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটি বাচ্চা আছে; এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যা।’ এই কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে তামিমার। পাশে বসে থাকা স্বামী নাসির হোসেন তা আঁচ করতে পেরেই স্ত্রীর কাঁধে ভরসার হাত রাখলেন। এরপরই লজ্জাভরা হাসি দেন নববধূ। নিচের দিকে তাকাতে তাকাতে মুচকি হাসেন নাসিরও।

পরে তামিমা বলেন, ‘উনি (রাকিব) যা যা বলেছেন, প্রত্যেকটি কথার যথাযথ প্রমাণ আমাদের কাছে রয়েছে। আরেকটি কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, বিভিন্ন ফেসবুক বা মিডিয়ায় আমাদের আইডি ফেইক করে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। আমার এখন কোনো ফেসবুক আইডি অ্যাকটিভ নেই। এমনকি নাসিরেরও নেই। নাসিরের একটি ফেসবুক পেজ আছে। আমাদের কোনো কিছু যদি জনগণকে জানাতে হয়, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে (সাংবাদিক) জানিয়ে গণমাধ্যমের মাধ্যমে ওর (নাসির) ফেসবুকের ভ্যালিড পেজ থেকে এসে জানাব। দয়া করে কারো কথা না শুনে এসব থেকে বিরত থাকুন।’

এরপর সংবাদ সম্মেলনে আসেন নাসির হোসেন। বিয়ে নিয়ে বিতর্কের জেরে ক্রিকেটার নাসির হোসেন বলেন, ‘আসলে আমার তেমন কিছু বলার নেই। আমি চার বছর আগে থেকে তামিমাকে চিনি। সে প্রথমে ভালো বন্ধু পরে লাভার (প্রেমিকা)। বিয়ে করেছি আইনগতভাবে ও ইসলামী শরিয়ত মোতাবেক। এমন হলে আমরা ওপেন বিয়ে করতাম না, লুকিয়ে করতাম।’

নাসির আরও বলেন, ‘আমি সব জানি, তামিমার আগে বিয়ে হয়েছে, ওর বাচ্চা আছে। আমি কাগজ পেয়েই তাঁকে বিয়ে করেছি। আমরা যা করেছি, সব লিগ্যাল করেছি; কোনো ভুল করিনি।’

এর আগে গত শনিবার রাকিব হাসান বলেছিলেন, ‘হঠাৎ করে শুনলাম নাসির আমার ওয়াইফের হাজব্যান্ড হয়ে গেছে। আমার বউয়ের সঙ্গে ডিভোর্স ছাড়া সে তামিমাকে বিয়ে করেছে। সে (তামিমা) আমাকে এখনও কোনো কাগজ পাঠায়নি। হঠাৎ করে আমি শুনতেছি যে, সে বিয়ে করে ফেলেছে। আমার এক বন্ধু বলতেছে, দেখেন তো রাকিব ভাই, তামিমা আপু তো নাসিরকে বিয়ে করে ফেলেছে। আমি নিজেও অবাক হয়েছি। পরে আমি তামিমাকে ফোন দিয়েছি, এসএমএস করেছি, সে কিছুর জবাব দেয়নি। পরে আমি উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa