সেই পুলিশ কর্মকর্তার কা রা দণ্ড

জুমবাংলা ডেস্ক : যশোরে গাঁ জা সহ আটক পুলিশের এসআই হাসানুজ্জামানকে এক বছরের সশ্রম কা রা দণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কা রা দণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আটক অপর দুইজনকে খালাস দেওয়া হয়েছে।

গাঁ জা সহ আটক সেই পুলিশের কা রা দণ্ড

রোববার যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর এ রায় দিয়েছেন। রায় ঘোষণাকালে দণ্ড প্রা প্ত এসআই হাসানুজ্জামান আদালতে হাজির থাকায় তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে।

দ ণ্ড প্রাপ্ত এসআই হাসানুজ্জামান সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংগা গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে। তিনি চৌগাছা থানায় কর্মরত ছিলেন।

খালাসপ্রাপ্তরা হলেন- কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের আবুল হোসেনের ছেলে নাজমুল ইসলাম ও মণিরামপুরের পারখাজুরা গ্রামের মশিয়ার রহমান মশির ছেলে শহিদ।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাডভোকেট আফরোজা সুলতানা রনি।

মামলার অভিযোগে জানা গেছে, দ ণ্ড প্রাপ্ত হাসানুজ্জামান চৌগাছা থানায় এসআই পদে কর্মরত ছিলেন। ২০২০ সালের ১৫ জুন দুপুর ১২টার দিকে কেশবপুর এলাকা থেকে তিন কেজি গাঁ জা ক্রয় করে চৌগাছার উদ্দেশ্যে যাত্রা করেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দিবাকর মালাকার জানতে পারেন নাজমুল ও শহিদ নামে দুইজন গাঁজা ক্রয়-বিক্রয় করছেন। তিনি সঙ্গীয় ফোর্সসহ এলাকার পালপাড়ায় অবস্থান নেন।

এরই মধ্যে এসআই হাসানুজ্জামান একটি মোটরসাইকেলে সেখানে আসেন। তাকে সংকেত দিয়ে থামিয়ে মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে দুই কেজি এবং পিঠে থাকা ব্যাগের মধ্যে পুলিশের পোশাকে মোড়ানো আরও এক কেজি গাঁ জা উদ্ধার করা হয়। এ সময় এসআই হাসানুজ্জামান ও নামজুলকে আটক করে মামলা দেওয়া হয় কিন্তু সেখান থেকে শহিদ পালিয়ে যান।

এ সময় হাসানুজ্জামান নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দেন এবং তার কোমরে থাকা পি স্ত ল বের করে দেখান। এ ঘটনার মামলায় আটক নাজমুল আদালতে জবানবন্দি দেন। পরে এসআই হাসানুজ্জামানকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডেও গাঁ জা থাকার কথাটি স্বীকার করেন তিনি।

মামলাটি তদন্তপূর্বক কেশবপুর থানা পুলিশের পরিদর্শক শেখ ওহিদুজ্জামান ২০২১ সালের ৩ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।

পায়ের মাঝখানের আঙুল বড় হলে এই গুনগুলো থাকবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.