Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার গাইবান্ধায় ১৪৪ ধারা জারি
স্লাইডার

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

By Arif ArmanJanuary 9, 20262 Mins Read

 ১৪৪ ধারা জারি

Advertisement
গাইবান্ধা জেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

একই দিন গাইবান্ধার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

জেলা প্রশাসন জানায়, আগামী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত গাইবান্ধা জেলার ৪৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আগে, চলাকালীন ও পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

জারি করা আদেশ অনুযায়ী, পরীক্ষার দিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বেআইনি জমায়েত, প্রচারণা এবং বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর আশপাশে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষাকেন্দ্রগুলোতে ভিড়, বিশৃঙ্খলা বা যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরীক্ষা পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা প্রথমে ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত জাতীয় শোক দিবসের কারণে ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন তারিখ হিসেবে ৯ জানুয়ারি নির্ধারণ করে। পাশাপাশি পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করে সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট করা হয়।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ৪০০টির বেশি শূন্য পদের বিপরীতে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী।

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাশ বলেন, বর্তমানে জেলায় ৪০০টির বেশি শূন্য পদ রয়েছে এবং অবসরজনিত কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, পরীক্ষাটি সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষক, পরীক্ষার্থী, অভিভাবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পরীক্ষাসংক্রান্ত যেকোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    Tarak Rahman

    ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

    June 26, 2026
    শ্রমমন্ত্রী

    জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

    June 24, 2026
    A

    দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

    June 24, 2026

    Latest News

    Tarak Rahman

    ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

    শ্রমমন্ত্রী

    জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

    A

    দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

    প্রধানমন্ত্রী

    চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    Army

    ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

    PM

    মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

    তারেক রহমান

    জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

    নিয়ন্ত্রণ

    ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

    নির্বাচনে লড়ার প্রস্তুতি

    জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

    সতর্ক করলো

    মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa