
আজ (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসান ও হাবিবুর ওই গ্রামের মো. আফতাব রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে হাবিবুর তার স্ত্রীকে নিয়ে ওয়াশরুমে যান। পরে ওয়াশরুম থেকে ফেরার সময়ে বাড়ির মধ্যে থাকা পানির ট্যাঙ্কে হঠাৎ করে পড়ে যান হাবিবুর। তাকে উদ্ধার করতে ভাই হাসান ও প্রতিবেশী মিন্টু ওই ট্যাঙ্কের মধ্যে নামলে সেখানে মৃত্যু হয় হাসান ও হাবিবুরের। আহত অবস্থায় উদ্ধার করা হয় মিন্টুকে।
ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে হাসান ও হাবিবুরের লাশ উদ্ধার করে। এছাড়া আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



