Advertisement

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে রোকেয়া বেগম (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও চারজন।

আজ মঙ্গলবার (৭ মে) সকাল ৯টায় নৌকাডুবির এ ঘটনাটি ঘটে। নিহত রোকেয়া বেগমের স্বামীর নাম ইনসার আলী। তার বাড়ি সদর উপজেলার গিদারী ইউনিয়নের ধূতিচোরা এলাকায়।

নিখোঁজ অন্য চারজন হলেন, আঙ্গুর মিয়া (৪৫), শান্তনা খাতুন (৯), মেরিনা (১০) ও ফেরোজা বেগম (৩৮)।

জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের ধূতিচোরা এলাকা থেকে একটি মাঝারি মাপের নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে ‌ওপারের কোনও একটি চরের ভুট্টাক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন বেশ ক’জন কর্মজীবী নারী ও পুরুষ। নদের মাঝে এসে নৌকাটি একটি ডুবোচরে আটকে কাত হয়ে ডুবে যায়। এ সময় অনেকেই সাঁতরে চরে উঠলেও পাঁচজন নিখোঁজ হয়।

স্থানীয় ও উদ্ধারকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘূর্ণিঝড় ফণীর কারণে নদে বেশ পানির প্রবাহ ছিল এবং সেই সাথে ছিল বেশ বাতাসও। আর এ কারণেই মূলত এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির এক ঘণ্টার মধ্যেই রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযানে নামে। এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার সময় তারা এক নারীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস জানায়, নদে বেশ স্রোত থাকায় ডুবে যাওয়া অন্যরা হয়তো ভেসে এক থেকে দেড় কিলোমিটার দূরে চলে গেছে। এখন সেই ব্যাপ্তি হিসেব করেই খোঁজ চালানো হচ্ছে।

দুর্ঘটনার পর পরই গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ হাজার টাকা সরকারি সাহায্যের ঘোষণা দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.