
এক বিবৃতিতে সিএবি জানায়, ‘লাল বাবা রাইসের সাথে যৌথ উদ্যোগে সংক্রমণের ভয়ে বিভিন্ন স্কুলে অবস্থান করা মানুষের খাওয়ার জন্য চালের ব্যবস্থা করেছে গাঙ্গুলী। আশা করা হচ্ছে, গাঙ্গুলীর এই উদ্যোগ সমাজের অন্য মানুষকে অনুপ্রাণিত করবে এবং তাঁরাও সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসবে। যেখানে দেশের মানুষদের সেবা করতে পারবেন।’
উল্লেখ্য, সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও তার সমর্থন নিয়ে এগিয়ে এসেছেন। সরকারের জরুরীকালীন ত্রাণ তহবিলে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি। সিএবি এক বার্তায় আরও জানিয়েছে, ‘সিএবি সভাপতি সরকারের ত্রাণ তহবিলে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জন্য পাঁচ লাখ রুপি দান করেছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



