Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বরখাস্ত কেন অবৈধ নয়: হাইকোর্ট
জাতীয়

গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বরখাস্ত কেন অবৈধ নয়: হাইকোর্ট

By Sibbir OsmanAugust 23, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও আইনসচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী বেলায়েত হোসেন ও মশিউর রহমান সবুজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

শুনানিতে ব্যারস্টির রোকন উদ্দিন মাহমুদ বলেন, গত বছরের ২৫ নভেম্বর মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখনো কিছু হয়নি। আদালত বলেন, এত দেরিতে আসলেন কেন? রোকন উদ্দিন মাহমুদ বলেন, দেখতে চেয়েছি অভিযোগের কী হয়। এখনো কিছু হয়নি। অ্যাটর্নি জেনারেল বলেন, তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।
বরখাস্ত হলেন মেয়র জাহাঙ্গীর

Advertisement

এর আগে গত ১৪ আগস্ট সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে রিটটি করা হয় বলে জানান মশিউর রহমান সবুজ।

গত বছরের সেপ্টেম্বরে জাহাঙ্গীরের একটি মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। ওই অডিওতে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেন তিনি। ওই ঘটনায় জাহাঙ্গীরকে কারণ দর্শানোর নোটিশ দেয় আওয়ামী লীগ, তিনি তার জবাবও দেন। তবে কার্যনির্বাহী সংসদের সভায় জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে। এরপরই ওই বছরের ২৫ নভেম্বর তাঁকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে, একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতিবছর হাট-বাজার ইজারার অর্থ যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ নানা অভিযোগের কথা উল্লেখ করা হয়।

বরখাস্তের পর জানতে চাইলে ওই সময় জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘তিনি আদালতের দ্বারস্থ হবেন না। দলের নেত্রীর সিদ্ধান্ত তিনি সব সময় মেনে নেবেন।’ তবে সেই অবস্থান থেকে সরে এসে ৯ মাস পর উচ্চ আদালতের দ্বারস্থ হলেন জাহাঙ্গীর আলম।

এদিকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় করা সাতটি মামলায় আগাম জামিন পেয়েছেন জাহাঙ্গীর আলম। সোমবার তাঁর আইনজীবী মশিউর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি হাইকোর্ট ওই মামলাগুলোতে তাঁকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন।

সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে আম্মু আমাকে বিক্রি করে দিচ্ছিল, প্রকাশ্যে সেই কলেজছাত্রী সুকন্যা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026

Latest News

কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa