Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ: পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
গাজীপুর জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ: পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

By rskaligonjnewsNovember 2, 20232 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বেতন বাড়ানো দাবিতে আজও বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা। এ সময় তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়।

গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ-পুলিশের টিয়ারশেল নিক্ষেপ-২

Advertisement

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকার টিএম ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামে। এর পরপরই চৌধুরীবাড়ী এলাকায় বেলমন্ড গার্মেন্টস, রুয়া ফ্যাশন লিমিটেডসহ অন্যান্য কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে কারখানার সামনে অবস্থান নেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা জোবাইদা টাওয়ারে অবস্থিত টি.এম ফ্যাশনের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল নিয়ে অবরোধ করার চেষ্টা করলে শিল্প পুলিশ ও বাসন থানা পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের আশপাশে অবস্থান করছে। এদিকে মহানগরের চৌধুরীবাড়ী এলাকার বেলমন্ড গার্মেন্টস, রুয়া ফ্যাশন লিমিটেডসহ আশপাশের কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পোশাক শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের ভাঙচুর না করে শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে গত ২৩ অক্টোবর থেকে শ্রমিকরা আন্দোলন ও বিক্ষোভ করছেন। এদিকে পরিস্থিতি অস্বাভাবিক পর্যায়ে চলে যাওয়ায় গত দু’দিন ধরে গাজীপুরে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

বিএফইউজে’র সম্মেলন আজ, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa