ছবি গুগল ম্যাপ
Advertisement

জুমবাংলা ডেস্ক : গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কবরস্থান থেকে প্রায় ৩০টি মৃতদেহের কঙ্কাল চুরি হয়েছে। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা ওই চুরির ঘটনা জানতে পারেন।

বারির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত গবেষণা সহকারী আবদুল ওহাব মোল্লা জানান, গত কয়েক দিন ধরে ওই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে কবরস্থান থেকে আবার কঙ্কাল চুরির খবর পেয়ে দেখতে যান। সেখানে তার স্ত্রী, মেয়ে ও ভগ্নিপতির কবর রয়েছে। তিনি দেখতে পান কয়েকটি কবরের কঙ্কাল চুরির আলামত রয়েছে এবং সেখানে কয়েক জোড়া হ্যান্ড গস্নাভস ও চাকু পড়ে আছে। গত কয়েক দিনে প্রায় ৩০টি কঙ্কাল চুরি হয়েছে।

একই খবর শুনে কবরস্থানে যান বারির সাবেক কর্মচারী ওয়াজি উল্লাহর স্ত্রী নুরুন্নাহার। তিনি বলেন, চার বছর আগে ওই কবরস্থানে তার ভাই আবদুল করিমের মরদেহ দাফন করা হয়। বারির সীমানা প্রাচীরের পাশেই মাদকসেবীদের আড্ডাস্থল রয়েছে।

বারির সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম জানান, কবরস্থানের পাশেই সীমানা প্রাচীরের নিচে ফাঁকা স্থান রয়েছে। এ ছাড়া ওই এলাকায় রাতে বাতির ব্যবস্থা নেই। এসব সমস্যার কথা আগেও একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, কবরস্থান থেকে বৃহস্পতিবার সকালে কয়েকটি হ্যান্ড গস্নাভস, চাকু ও কঙ্কাল পরিষ্কার করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ২৮ থেকে ২৯ জানুয়ারির মধ্যে রাতের কোনো সময়ে ওই চুরির ঘটনা ঘটে থাকতে পারে।

গাজীপুর সদর থানার ওসি আলমগীর ভূইয়া জানান, কবরস্থানের ২৪টির মতো কঙ্কাল চুরির খবর পেয়েছেন। এ ব্যাপারে বারির পক্ষ থেকে বৃহস্পতিবার সাধারণ ডায়েরি (জিডি) করতে এলে তাদের মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.