জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে আউটপেস নামের একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

Advertisement
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুনের সূত্রপাত কোথা থেকে, এ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



