Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গাজীপুর সিটিতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব
গাজীপুর জাতীয় বিভাগীয় সংবাদ

গাজীপুর সিটিতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 16, 20192 Mins Read

গাজীপুর প্রতিনিধি: ঢাকার দুই সিটির পর গাজীপুর সিটিতেও ডেঙ্গু রোগের বিস্তারের খবর পাওয়া গেছে। গত ১৫ দিনে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বেশকিছু রোগী এ রোগের চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ডও করা হয়েছে।

গাজীপুর সিটিতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, গত ১৫দিনে ডেঙ্গু রোগে আক্রান্ত ২২ জন রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা, একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ চারজনের মধ্যে তিনজন হলেন নারী এবং একজন পুরুষ। ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই গাজীপুর মহানগরী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো. শাহ আলম (২৮) জানান, হঠাৎ করে তার সোমবার রাতে জ্বর ও মাথা ব্যথা শুরু হয়। পরে শরীরে জয়েন্টগুলোতে প্রচন্ড ব্যথা নিয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক আলমত ও পরীক্ষার রিপোর্ট দেখে এখানে চিকিৎসক ডেঙ্গু জ্বর হয়েছে বলে সনাক্ত করেন। শাহ আলম গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. আনছার আলীর পুত্র।

Advertisement

গাজীপুর সিটির ভারপ্রাপ্ত প্রধান নিবাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, আমি এ পদে নতুন দায়িত্ব নিয়েছি। আগে তিনি এ সিটিতে সচিব হিসেবে কর্মরত ছিলেন। মেয়র দেশের বাইরে রয়েছেন। আমাদের নগরীর মশার ওষুধ প্রয়োগের জন্য ১০টি ফগার মেশিন রয়েছে। ৫৭টি ওয়ার্ডের এ মহনগরীর জন্য আরো ফগার মেশিন কেনার জন্য সিদ্ধান্ত হয়েছে। ডেঙ্গু দমনের জন্য আলাদা কোন প্রস্তুতি নেয়া না হলেও বছরের অন্য সময়ের মতো মশা নিধনের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে মেয়র দেশে ফিরলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসক প্রণয় ভূষন বলেন, বদ্ধ পানি যেমন ফুলের টব, বা খোলা পাত্রে জমা পানি ছাড়াও খোলা বর্জ্যে ডেঙ্গু রোগের জন্য দ্বায়ি এডিস মশার প্রজনন বেশি হয়। বাইরের চেয়ে সিটি এলাকায় বর্জ্য ও বদ্ধ পানি বেশি থাকায় মহানগরের বাসিন্দা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa