
জুমবাংলা ডেস্ক : রাজধানীর গাবতলীর কয়লাঘাট এলাকায় তুরাগ নদে একটি ট্রলারডুবির ঘটনায় সাত জন নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কয়লাঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে সকাল ৮টা ৫০ মিনিটে খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ডুবুরি ইউনিট কাজ করছে।
ট্রলারে কত জন যাত্রী ছিলেন, কেউ হতাহত হয়েছেন কি না এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


