Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home গার্মেন্টসের স্টাফ বাসের আড়ালে ডাকাতি!
জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

গার্মেন্টসের স্টাফ বাসের আড়ালে ডাকাতি!

By Shamim RezaOctober 31, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাসে করে ধামরাইয়ের এএকএইস ফ্যাক্টরির স্টাফদের আনা-নেয়া করতেন লালন সরকার ও আলমগীর। কিন্তু রাতের আঁধারে সুযোগ বুঝে ফাঁকে বাসে যাত্রী তুলে তাদের সর্বস্ব ছিনিয়ে নিতেন তারা।

সাভারের ধামরাই ও ঘিওর এলাকা থেকে এদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। জব্দ করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত বাসটি। আদালতে দেয়া জবানবন্দিতে রাতে বাসে করে ডাকাতি করার কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃতরা।

মামলার তথ্য থেকে জানা যায়, গত ২৪ জুলাই মধ্যরাতে গ্রামের বাড়ি লালমনিরহাট যাওয়ার জন্য সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে একটি অফিস স্টাফ লেখা বাসে ওঠেন মাইদুল ইসলাম। বাসে ওঠার পরই বাসচালকসহ ৭-৮ জন লোক তার হাত,পা বেঁধে বাসের মধ্যে মারধর শুরু করে। পরে ভয়ভীতি দেখিয়ে মাইদুলের মোবাইল, সঙ্গে থাকা কাপড় চোপড়, নগদ টাকা এবং বিকাশে থাকা টাকাসহ প্রায় ৫৬ হাজার টাকা লুটে নেয়। পরে তাকে হাত, পা বেঁধে রক্তাক্ত অবস্থায় সাভারের তুরাগ নদীর তীরে রিকু ফিলিং স্টেশনের কাছে ফেলে বাস নিয়ে পালিয়ে যায়।

২৫ সেপ্টেম্বর মাইদুল ইসলাম সাভার থানায় অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে ডাকাতি মামলা করেন। মামলা নম্বর-৫৬। মামলাটি পিবিআই স্বউদ্যোগে ঢাকা জেলার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সালেহ ইমরানকে তদন্তের ভার দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালেহ ইমরান বলেন, গত কোরবানির ঈদের কিছুদিন আগে এই গ্রুপটি গার্মেন্টসের স্টাফ বাস নিয়ে ডাকাতিতে নামে। মূলত গার্মেন্টস ছুটির পর শ্রমিকদের পৌঁছে দিয়ে মধ্যরাতে তারা এই কাজটি করে। লালন সরদার বাসটি চালাতেন। বৃহস্পতিবার আসামিদের গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার তিনি আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

লালনের বাড়ি মানিকগঞ্জের ঘিওর থানায় আর আলমগীরের বাড়ি টাঙ্গাইলের মধুপুর।

মামলার তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, লালনের দেয়া তথ্যের ভিত্তিতে ধামরাই থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বাস এবং সহযোগী আলমগীর নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিন দিনের রিমান্ডে এনে লালনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লালন ও আলমগীরের দেয়া জবানবন্দি থেকে জানা যায়, এই ঘটনায় পলাতক অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক ডাকাতির ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

February 4, 2026
ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

February 4, 2026
ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

February 4, 2026
Latest News
ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

রায়পুরায়

রায়পুরায় গুলিতে নিহত সপ্তম শ্রেণির ছাত্র

এমভিএনও সিম

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

শীত

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

ইসির নতুন সতর্কবার্তা

কর্মকর্তাদের জন্য ইসির নতুন সতর্কবার্তা

বিশ্ব ক্যানসার দিবস

আজ বিশ্ব ক্যানসার দিবস

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.