
তবে বিয়ের আগে সাধারণ গায়ে হলুদের রীতি ভেঙে সবাইকে একরকম অবাক করে দিয়েছেন সানজিদা। হলুদের অনুষ্ঠানে ভিন্ন রূপে দেখা গিয়েছিল এই নারী ক্রিকেটারকে। গায়ে হলুদের সাজে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন সানজিদা। কনের সাজে ব্যাটিং করতে নামার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছে অনেকের।
নারী দলের ক্রিকেটার সানজিদা ইসলাম ১৯৯৬ সালের পহেলা এপ্রিল রংপুরে জন্মগ্রহণ করেন। তিন ভাই বোনের সবার ছোট সানজিদার ক্রিকেটে হাতেখড়ি স্কুল জীবনেই। স্কুলের হয়ে বিভিন্ন পর্যায়ে অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিতেন নিয়মিত। ২০০৯ সালে বিকেএসপিতে নারী ক্রিকেটার হিসেবে ভর্তি হন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



