Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় গুটিকয়েক জনপ্রতিনিধির অনিয়মের কারণে অর্জন ম্লান হতে পারে না
জাতীয়

গুটিকয়েক জনপ্রতিনিধির অনিয়মের কারণে অর্জন ম্লান হতে পারে না

By Hasan Majorজুন 20, 20213 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ‘গুটিকয়েক জনপ্রতিনিধির অনিয়ম এবং ভুলের কারণে ৬৫ হাজারের বেশি জনপ্রতিনিধিদের অর্জন ম্লান হতে পারে না।’

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার অর্থাৎ জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানই পারে জনমানুষের আশা এবং প্রত্যাশা পূরণ করতে।

তিনি আজ গভর্নেন্স এডভোকেসি ফোরাম আয়োজিত ‘করোনাকালে স্থানীয় সরকারের ভূমিকা ও বাজেট ২০২১-২০২২’ শীর্ষক অনলাইন মতবিনিময় সভায় এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সারা দেশে ৬৫ হাজারের বেশি জনপ্রতিনিধি আছে। তাদের মধ্যে অল্প সংখ্যক অনিয়মের সাথে জড়িত হলে এর জন্য সকল জনপ্রতিনিধিকে দোষারোপ করা ঠিক নয়।

তিনি বলেন, প্রাণঘাতি করোনাভাইরাসের মহাসংকটে সরকার দেশে লকডাউন ঘোষণার পর সকল জনপ্রতিনিধিরা মাঠে-ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এসময়, দেশের ইতিহাসে সর্ববৃহৎ ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দু-একজনের ভুলত্রুটি হয়েছে। সেটা নিতান্তই নগণ্য। কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ায় তা নিয়ত্রণে আসে।

মো. তাজুল ইসলাম বলেন, জনমানুষের আকাঙক্ষার প্রতিফলন ঘটাতে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং জেলা পরিষদসহ অন্যান্য জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। আর শুধু শক্তিশালী করলেই হবেনা এর পাশাপাশি এসব প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আরো বলেন, দেশে লকডাউন ঘোষণা করার পর থেকেই তিনি নিজেও প্রতিদিন অফিস করার পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা সকল প্রতিষ্ঠানের সাথে তিনি নিবিড় ভাবে যোগাযোগ রক্ষা করেছেন। খোঁজ খবর নিয়েছেন। তাদের পাশে থেকে শক্তি ও সাহস যুগিয়েছেন।

তাজুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, সময়ের ব্যবধানে পেশাগত দায়িত্ব পালন করে জনপ্রতিনিধিরাই প্রমাণ করবে সত্যিকারের বাংলাদেশ এবং মানুষের পরিবর্তনের জন্য এই প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ।

জনপ্রতিনিধি এবং আমলাদের মধ্যে মতবিরোধ রয়েছে বলে অনেকে অভিযোগ করলেও এটি সঠিক নয় তিনি জানান, জনপ্রতিনিধি হোক আর আমলা হোক সবাই এদেশের সন্তান। সকলের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই আর তা হলো দেশ, মাটি এবং মানুষের উন্নয়ন। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব এবং পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজেট বরাদ্দ দেয়া হচ্ছে এবং কিছু কিছু খাতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরাসরি কেন্দ্রীয়ভাবে বাজেট বরাদ্দের নিয়মতান্ত্রিক পদ্ধতি নেই । নিজেদের আয় বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভর হয়ে উন্নয়ণ কাজে অবদান রাখা উচিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে । ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে তাঁর নেতৃত্বে গোটা জাতি আজ ঐকবদ্ধ্য।

দেশে করোনা টিকা প্রদানের প্রসঙ্গে মন্ত্রী জানান, বিশ্বের অনেক উন্নত দেশও আমাদের আগে টিকার ব্যবস্থা করতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদর্শীতায় বাংলাদেশে ভ্যাকসিন পেয়েছে।

গভর্নেন্স এডভোকেসি ফোরামের চেয়ারপারসন ও পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত।

এছাড়া মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, শাহীন আনাম, ঢাবি উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ আসিফ শাহান অন্যান্যের মধ্যে মতবিনিময় সভায় অংশ নেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বাংলালিংক

টেলিটকের সঙ্গে একীভূত হতে চায় বাংলালিংক

জুন 10, 2026
ইন্টারনেট অফিস

‘বাপে ফোন দেয় ধরস না কেন’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

জুন 10, 2026
সেনাপ্রধান

বিশ্বশান্তিতে বাংলাদেশের নতুন বার্তা, যা বললেন সেনাপ্রধান

জুন 10, 2026
Latest News
বাংলালিংক

টেলিটকের সঙ্গে একীভূত হতে চায় বাংলালিংক

ইন্টারনেট অফিস

‘বাপে ফোন দেয় ধরস না কেন’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

সেনাপ্রধান

বিশ্বশান্তিতে বাংলাদেশের নতুন বার্তা, যা বললেন সেনাপ্রধান

Baby

রামিসার ঘটনার আগেই নিখোঁজ হয় তার প্রতিবেশী ইব্রাহিম, খেলতে গিয়ে গায়েব আরেক শিশু আলী

হাসনাত আবদুল্লাহ

‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

হার্টের রিং

হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ, সর্বোচ্চ ৪০ হাজার টাকা কমলো

Primary

প্রাথমিকে আসছে নতুন কারিকুলাম, দক্ষ শিক্ষক বাড়াতে গুরুত্ব প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

Kuril

কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফেরত দিল শাহজাহানপুর থানা পুলিশ

জেএমবির শায়খ আব্দুর রহমান

দু’দশক পর আবারো পাঠদানে জেএমবির শায়খ আব্দুর রহমানের সেই মাদরাসা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa