Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার
জাতীয়

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 3, 20202 Mins Read
গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : পাবনার চাটমোহরে সুরাইয়া পারভীন লাকী (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরমথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। চার দিন আগে ওই গৃহবধূর স্বামী প্রবাস থেকে দেশে ফেরেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় তার স্বামী ওই গ্রামের সৌদি প্রবাসী আশরাফ আলীকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানান, প্রায় বছর দশেক আগে সুরাইয়া পারভীন লাকীর সঙ্গে আশরাফ আলীর বিয়ে হয়। এর কিছুদিনের মাথায় আশরাফ সৌদি আরবে পাড়ি জমান। তাদের ঘরে ৯ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

গত চার দিন আগে আশরাফ আলী সৌদি থেকে দেশে ফেরেন। স্বামী দেশে ফেরার পর সুরাইয়া পারভীন চাকরি করে নিজে স্বাবলম্বী হওয়ার কথা জানান। কিন্তু স্বামী চাকরি করতে দেবেন না জানালে বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

পরে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে সুরাইয়া পারভীন লাকীর দাফনের ব্যবস্থা করে শ্বশুরবাড়ির লোকজন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সুরাইয়া পারভীনের গলায় কালো দাগ দেখতে পান। পরে মৃত্যুর বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দেন স্বজনরা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরাইয়া পারভীনের লাশ উদ্ধার করে। এ সময় তার স্বামী আশরাফ আলীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশের জিজ্ঞসাবাদে আশরাফ আলী জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রী (সুরাইয়া পারভীন) বাথরুমের ভেতরে রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে বাথরুমের রড ও গামছা সরিয়ে ফেলা হয়।

তার দেয়া তথ্যমতে গামছাটি উদ্ধার এবং আশরাফ আলীকে আটকের পর ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠায় পুলিশ।

ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, মৃত ওই নারীর পরিবারের কোনো অভিযোগ নেই। তবে মৃত্যুর বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa